Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  • শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
  • নাসির’স ইংলিশ অ্যান্ড আইসিটি’র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত
  • চৌগাছার পাশাপোলে ৫৪ বছরেও পাকা হয়নি দুই কিলোমিটার সড়ক 
  • চৌগাছায় পৃথক অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ আটক ২
  • শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : ৫ জনের বিরুদ্ধে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৫, ২০২৫

কাসেদুজ্জামান সেলিমের শিল্পচর্চার ৫০ বছর উদযাপন

৮ গুণীজনকে সম্মাননা
banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
কাসেদুজ্জামান সেলিমের শিল্পচর্চার ৫০ বছর উদযাপন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিমের ৬৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ইন্সটিটিউট যশোরের নাট্যকলা সংসদ। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সেলিমের দীর্ঘ ৫০ বছরের শিল্পচর্চা ও কর্মময় জীবনের গল্প নিয়ে আলোচনা এবং একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা: আবুল কালাম আজাদ লিটু। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক বেনজীন খান।

অনুষ্ঠানে কাসেদুজ্জামান সেলিম তার দীর্ঘ কর্মজীবনের অনুভূতি প্রকাশ করেন। সভাপতিত্ব করেন  যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মোহাম্মদ ইস্হক।

এ অনুষ্ঠানে সংগীত শিল্প, সাংস্কৃতিক কর্ম, নাট্য ও চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যশোরের ৮ জন গুণী ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন আহসান কবির, আকরাম হোসেন বাবলা, ফারুক হোসেন, মঞ্জুর কাদের মঞ্জু, কামরুজ্জামান আজাদ, আনিসুজ্জামান পিন্টু, আব্দুর রহমান কিনা ও মোয়াজ্জেম হোসেন স্বপন।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল মেসার্স বিসমিল্লাহ অটো। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন।

উদযাপন কাসেদুজ্জামান সেলিমের শিল্পচর্চার ৫০ বছর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি

সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন

যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.