Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আওয়ামী লীগের অধ্যায় শেষ : মাগুরায় রাশেদ খাঁন
  • এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • রামপালে মামলা তুলে নিতে আসামির হুমকি, তরুণীর সংবাদ সম্মেলন
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবির আইপিই বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreMay 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইণ্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে রবিবার সকালে আইপিই বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয় মায়ের মতো আর তোমরা সেই মায়ের সন্তান। সন্তান যদি মা’কে নিয়ে গর্ব না করে, কে করবে। সন্তানকেই মা’কে নিয়ে গর্ব করতে হবে। আমার মা সেরা মা, তেমনিভাবে আমাদেরও গর্ব করতে হবে আমার বিশ্ববিদ্যালয় সেরা বিশ্ববিদ্যালয়। আমাদের বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক যে র‌্যাঙ্কিং সেটা নিয়ে আমাদের গর্ব করতে হবে এবং এই ধারাবাহিকতা ধরে রেখে আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে।

আইপিই বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য আরও বলেন, এই বিভাগের পাঠ্যক্রম বর্তমান সময় অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার বিচরণ ইণ্ডাস্ট্রির সকল ক্ষেত্রে। আমাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের হাতে-কলমে দক্ষতা অর্জন করতে হবে। আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, সকল বিভাগ প্রতি বছর একটি করে জাতীয় পর্যায়ে সেমিনার আয়োজন করবে। সেই সেমিনারের মাধ্যমে বিভিন্ন কোম্পানি ও অ্যালামনাইদের সাথে বর্তমান শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আইপিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এস. এম. মুজাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, সহকারী প্রক্টর কিশোর কুমার সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইপিই বিভাগের সহকারী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, প্রভাষক শোয়েব মুহাম্মদ, বিদায়ী ব্যাচের শিক্ষার্থী জেবা ও নবীন শিক্ষার্থী ফাহিম ফয়সাল তামিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিই বিভাগের সহকারী অধ্যাপক সরজিৎ কুমার বিশ্বাস, ড. মো. মাহফুজুর রহমান, রাকেশ রায়সহ বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন আইপিই বিভাগের শিক্ষার্থী শিহাব উদ্দীন সরকার। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠিত আইপিই বিদায় বিভাগের নবীনবরণ যবিপ্রবির সংবর্ধনা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আওয়ামী লীগের অধ্যায় শেষ : মাগুরায় রাশেদ খাঁন

    October 9, 2026

    এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    October 9, 2026

    রামপালে মামলা তুলে নিতে আসামির হুমকি, তরুণীর সংবাদ সম্মেলন

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.