Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভোট নিয়ে কোন তালবাহানা চলবে না : অধ্যাপক নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreMay 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন জনগণ তাদের ভোটের অধিকার ফিরিয়ে পেতে চায়। তবে জনগণ কাকে ভোট দেবে সেটা তাদের একান্ত বিষয়। তারা যে ভোটাধিকারের কথা বলছেন, আমরাও সেই ভোটাধিকারের কথা বলছি। কিন্তু ভোট নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে। প্রথমে তিন মাস ছয় মাসের পর ডিসেম্বরে ভোটের কথা বলে, সামনের বছর এপ্রিলে ভোটের কথা বলা হচ্ছে। এ লক্ষণ ভালো নয়, আমাদের সকলকে সজাগ থাকতে হবে। ভোট নিয়ে জনগণের সাথে কোন তালবাহানা চলবে না। অবিলম্বে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ভোটের মাধ্যমে জনগণের সমর্থনে যে সরকার নির্বাচিত হবে। সেই গণতান্ত্রিক সরকার দেশের উন্নয়ন সংস্কার করবে।

সোমবার সদর উপজেলার রামনগর ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা দলের নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাহানারা বেগমের সভাপতিত্বে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, সাংগঠনিক সম্পাদক হালিমা লতিফ,  বিএনপি নেতা মাসুদুর রহমান শামীম,

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমদ, যুবদল নেতা মাযহারুল ইসলাম রাজিব, লিটন সরদার, মহিলা দল নেত্রী কোহিনূর আক্তার, খুশি বেগম, ইতি খাতুন, ছাত্রদল নেতা মামুন হোসেন প্রমুখ। মহিলা সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.