Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
  • বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে যুবকের ওপর হামলা
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কল্যাণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে আদালতে মানহানি মামলা

banglarbhoreBy banglarbhoreমে ৬, ২০২৫No Comments৫০ Views
Facebook Twitter WhatsApp
কল্যাণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে আদালতে মানহানি মামলা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মানহানির অভিযোগে দৈনিক কল্যাণ সম্পাদক প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার নওপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গুয়াখোলা গ্রামের আসাদুজ্জামান জনি বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন অভয়নগর থানার ওসিকে। আসামিরা হলো, যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক একরাম-উদ-দ্দৌলা ও ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ্দৌলা মিথুন।

মামলার অভিযোগে জানা গেছে, আসাদুজ্জামান জনি অভয়নগরের নওয়াপাড়া বাজারের বিশিষ্ট সার, সিমেন্ট, কয়লা, শিপিং, পার্কসহ বিভিন্ন ব্যবসায়ী। তিনি নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সভাপতি। এ ছাড়াও তিনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। গত ৫ মে যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকয় “ঘাট-মাদক নিয়ন্ত্রণে অপ্রতিরোধ্য জনি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদের ভিতরে জনিকে সন্ত্রাসী বাহিনীর লালনকারী, মাদক সিণ্ডিকেট নিয়ন্ত্রণ ও চোরাকারবারী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে জনি এসবের কোন কিছুর সাথে জড়িত নয়।

সমাজে হেয় করতে ও প্রতিপক্ষের কাছ থেকে আর্থিক সুবিদা গ্রহণ করে পত্রিকার প্রকাশক-সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক এহেন মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন। এ সংবাদ পত্রিকায় প্রকাশ ও পত্রিকা বিক্রি করে সম্মান হানির অভিযোগে তিনি আদালতে এ মামলা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’

মে ২৫, ২০২৬

যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়

মে ২৫, ২০২৬

ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.