Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি বহিস্কৃত প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreMay 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহেশপুর সংবাদদাতা
মহেশপুরের বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সুজানুর রহমান সুজাকে সাংগঠনিক শৃংঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বহিস্কার করা হয়েছে। গত বুধবার উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক অনুমোদিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

এদিকে সভাপতির বহিস্কারের প্রতিবাদ জানিয়ে ঘটনার দিন সন্ধ্যায় ভৈরবা বাজারে বিক্ষোভ মিছিল করেছে বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এরপর বৃহস্পতিবার দুপুরে মহেশপুর পৌর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সদ্য বহিস্কার হওয়া সভাপতি সুজানুর রহমান সুজা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিকেল পাঁচটার দিকে ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম আমাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কারের আগে আমাকে কোন ধরনের নোটিশ করা হয়নি। পরে আমি তৎক্ষানিক ভাবে জেলা বিএনপির সভাপতির কাছে বহিস্কারের বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি। এছাড়াও আমি কোন চাঁদাবাজির সাথে জড়িত নয়। তারা নিজেরাই চাঁদাবাজি করছে। মহেশপুরের বিল বাঁওড় দখল করে খাচ্ছে। মিথ্যা অভিযোগে বহিস্কারে আমার মান ক্ষুণ্ন হয়েছে। আমি এ ব্যাপারে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করবো। একই সাথে তাদের দুর্নীতির বিরুদ্ধে জেলা, বিভাগসহ কেন্দ্রীয় বিএনপির কাছে লিখিত আবেদন করবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক ওলিয়ার রহমান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা তারেক পরিষদের সভাপতি কামরুজ্জামান লিটন, সম্পাদক এনামুল কবির মিন্টু, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি আক্তারুজ্জামান প্রমুখ।

অভিযোগে ইউনিয়ন চাঁদাবাজির বহিস্কৃত বিএনপির সভাপতি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.