Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ইজিবাইক চালককে নৃশংসভাবে হত্যা

banglarbhoreBy banglarbhoreMay 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক:
যশোরে দুর্বৃত্তদের হাতে এক ইজিবাইক চালক নৃশংসভাবে খুন হয়েছেন। দুর্বৃত্তরা পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে থাকে হত্যা করেছে। নিহত ইজিবাইক চালক সেলিম রেজা ডাবলু (৪০) যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেন বিশ্বাসের ছেলে।
রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার চুড়ামনকাঠি ব্র্যাক অফিসের সামনে থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। পরে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
নিহতের ছোট ভাই শাহীন জানিয়েছেন, প্রতিদিনের মত শনিবার রাত সাড়ে নয়টার সময় বাড়ি থেকে ইজি বাইক নিয়ে বের হন ডাবলু। পরে রোববার সকালে সকালে চাচা ফোন দিয়ে জানান বড় ভাই মারা গিয়েছেন। খবর পেয়ে পরিবারের স্বজনদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আগে থেকে পুলিশ উপস্থিত ছিল। পরে লাশ উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তারা।
তিনি আরো জানান, ছিনতাই করার উদ্দেশ্য হলে ছিনতাইকারীরা দুই চারটি চাকু মেরে ইজি বাইক নিয়ে যাবে। কিন্তু দুর্বৃত্তরা সেটি না করে মাথায়, বুকে, পেটে, দুই পায়ে এবং পিঠে একাধিক ছুরিকাঘাত করেছে।
যশোর হাসপাতালের ডাক্তার জুবায়ের আহমেদ জানান, পুলিশ ভোরে একটি মৃতদেহ জরুরি বিভাগে নিয়ে আসেন। অফিসিয়াল কাজ সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য মার্কে রাখা হয়েছে। তিনি আরো জানান দুর্বৃত্তরা তাকে মাথা থেকে পা পর্যন্ত খুঁচিয়ে কুপিয়েছে। পেটের ভুঁড়ি পর্যন্ত বেরিয়ে এসেছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ আবুল হাসনাত জানান, দূর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে হত্যা নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে পূর্ব কোন শত্রুতা জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.