Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১২, ২০২৫

ভারতে লন্ডনগামী যাত্রীবাহী বিমান বিধ্বস্ত : বহু প্রাণহানির আশঙ্কা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১২, ২০২৫
Facebook Twitter WhatsApp
ভারতে লন্ডনগামী যাত্রীবাহী বিমান বিধ্বস্ত : বহু প্রাণহানির আশঙ্কা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক

আজ বৃহস্পতিবার গুজরাতের মেঘানিনগরে বিমান দুর্ঘটনা ঘটেছে। অহমদাবাদ বিমানবন্দরের কাছে লোকালে ভেঙে পড়েছে যাত্রিবাহী বিমানটি। ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়।

এদিকে লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই বিমানে অনেক যাত্রী ছিলেন, এমন খবর পাওয়া গেলেও ঠিক কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা এএনআই গুজরাত পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানটিতে বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে মোট ২৪২ জন ছিলেন।

পাশাপাশি আর এক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানটি ব্রিটেনের বার্মিংহ্যামের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানে ছিলেন ১৩৩ জন।

অন্য কয়েকটি সূত্রের দাবি, বিমানটি অহমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাচ্ছিল। যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। বিমানটি কোন বিমান সংস্থার তা নিয়েও একাধিক মত রয়েছে। আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। চলছে উদ্ধার কাজ।

স্থানীয় সূত্রে খবর, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ফলে সেটি বেশি উচ্চতায় পৌঁছাতে পারেনি। অনেকেরই আশঙ্কা, লোকালয়ে থাকা অনেকেরই প্রাণহানি হতে পারে এই দুর্ঘটনার ফলে।

অহমদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেন, “একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। তবে সেটি কোন ধরনের বিমান, তা এখনও স্পষ্ট নয়।” ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাত সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.