Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ক্যান্টনমেন্ট কলেজ যশোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ
  • আরাফাত রহমান কোকো স্মরণে কালিগঞ্জে প্রীতি ফুটবল
  • যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু
  • নেশার টাকা না পেয়ে ঝিনাইদহে মাকে কুপিয়ে হত্যা
  • সুন্দরবনের অরণ্য থেকে খলিফাতাবাদ: হযরত খানজাহান আলী (রহ.)-এর জীবন, সাধনা ও কর্ম
  • কেশবপুরে শিশুখাদ্যে ভেজাল : রিভা ফুডকে লাখ টাকা জরিমানা
  • লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা
  • জমিজমার বিরোধে ভাতিজা হত্যা চাচার যাবজ্জীবন, ছেলের এক বছর কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে চাঁদা না পেয়ে ঘের ব্যবসায়ীর এস্কেভেটরের চাবি কেড়ে নেয়ার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreJune 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি এলাকায় চাঁদা না পেয়ে এক ঘের ব্যবসায়ীর ঘেরের স্কেভটরের চাবি কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় কেশবপুর থানা, সেনাবাহিনী ক্যাম্পসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, পৌর শহরের সাহাপাড়া এলাকার মৃত আবুল কাশেম গাজীর ছেলে কেরামত আলী গাজী দীর্ঘদিন ধরে মৎস্য ঘের ব্যবসা করে আসছেন । তিনি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি ও বেলকাটি মৌজার চাতরার বিলের মধ্যে ৩২৫ বিঘা জমি লিজ নিয়ে মৎস্য ঘের ব্যবসা করে আসছেন। গত ০২ জুন তিনি মৎস্য ঘেরে স্কেভেটর দিয়ে পাড় বাধার কাজ করছিলেন। এসময় পাঁজিয়া এলাকার সাগরদত্তকাটি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সুমন সরদারের নেতৃত্বে বুলু সরদার, আনিছুর রহমান, মাসুদসহ অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী মোটরসাইকেলযোগে ঘেরের পাড়ে এসে ঘেরের ম্যানেজার জাহাঙ্গীর আলম রাঙ্গার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ঘের করতে দিবে না বলে জানায় তারা। এসময় চাঁদা দিতে অস্বীকার করলে ঘেরের ভেড়িবাধ নির্মানের কাজে ব্যবহৃত এস্কেভেটর বন্ধ করে চাবি কেড়ে নেয়। এসময় চাঁদা না দিলে মৎস্য ঘেরের বড় ধরনের ক্ষতি এবং বিভিন্ন ভাবে হুমকি দিয়ে স্কেভেটরের চাবি নিয়ে চলে যায়। নিরুপায় হয়ে ঘের মালিক কেরামত গাজী বৃহস্পতিবার (১৯ জুন) কেশবপুর থানা ও সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে চাতরার বিল কমিটির সভাপতি রফিকুল ইসলাম বুলু বলেন, চাঁদাদাবি ও স্কেভেটরের চাবি কেড়ে নেয়ার ঘটনা শুনেছি। ৩রা জুন এবিষয়ে জমির সকল মালিকদের নিয়ে মিটিং করা হয়। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঘের মালিক থানায় অভিযোগ করেন। থানার ওসি পরবর্তীতে চাবি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন।

এবিষয়ে অভিযুক্ত সুমন সরদার বলেন, চাঁদাদাবির ঘটনা সঠিক নয়। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অভিযোগ এস্কেভেটরের চাবি কেশবপুরে কেড়ে নেয়ার ঘের ব্যবসায়ী চাঁদা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ক্যান্টনমেন্ট কলেজ যশোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ

    August 14, 2026

    আরাফাত রহমান কোকো স্মরণে কালিগঞ্জে প্রীতি ফুটবল

    August 14, 2026

    যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

    August 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.