Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৮, ২০২৫

যশোরে গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে গণঅভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে যশোরে এক প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পালবাড়ি মোড়ে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আজকের এই ম্যারাথন অনুষ্ঠানে আব্দুল্লাহ, তৌহিদ, জাবেদ উপস্তিত থাকলে তারা প্রথম হতেন। তারা প্রথম হয়েছিলো বলেই আমরা আজকে স্বাধীন ভাবে কথা বলতে পারছি। তাদের জীবন যেখানে শেষ হয়েছে আমাদের ম্যারাথন সেখান থেকে শুরু হচ্ছে। নতুন বাংলাদেশ তৈরি না হওয়া পর্যন্ত, ফ্যাসিবাদের শেকড় একেবারে মূলোৎপাটন না হওয়া পর্যন্ত আমাদের সকল ধরণের সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক কর্মসূচি চলমান থাকবে।

জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর এবং জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উদ্বোধনী পর্বের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ম্যারাথন পালবাড়ি মোড় থেকে শুরু হয়ে নিউ মার্কেট ও দড়াটানা মোড় ঘুরে টাউনহল মাঠে গিয়ে শেষ হয়।

পরে টাউনহল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং গণঅভ্যুত্থানে নিহত তিন পরিবারের হাতে সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়। এই আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করে যশোর চেম্বার অব কমার্স।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আছাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,জেরা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

অনুষ্ঠিত গণঅভ্যুত্থান প্রতীকী ম্যারাথন যশোরে স্মরণে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.