Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
  • খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে হত্যা
  • ঐ বিজয়ের কেতন ওড়ে
  • মহম্মদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, July 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বাবু-রাজ্জাক প্যানেল জয়ী

banglarbhoreBy banglarbhoreJuly 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগআঁচড়া সংবাদদাতা
ব্যাপক উৎসাহ ও শান্তিপূর্ণভাবে বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক ২০২৫ নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাগআঁচড়া হাইস্কুলে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। গণনা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।  নির্বাচনে ৭৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে আজিজুর রহমান বাবু, তার নিটকতম প্রতিদ্বন্দ্বি রুহুল আমীন টুটুল পেয়েছেন ৩৮১ ভোট। সাধারণ সম্পাদক পদে ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শহিদুল ইসলাম পেয়েছেন ৩৩০ ভোট।
নির্বাচনে মোট ১২২৬ জন ভোটারের মধ্যে ১১৩৯ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি তাজরুল ইসলাম ও ইউনুস আলী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান লাল্টু, সাংগঠনিক সম্পাদক লিটু ও মন্টু সরদার, প্রচার সম্পাদক উজ্জ্বল কবির, কোষাধ্যক্ষ আবুল কালাম, দপ্তর সম্পাদক শামীম হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাসার বিশ্বাস, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জামসেদ আলী, সড়ক সম্পাদক আরশাদ হোসেন সন্টু, সমাজ কল্যাণ সম্পাদক তবিবর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ ও আল-আমিন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের দক্ষিণ অঞ্চলের সভাপতি রবিউল হোসেন, সহকারী ছিলেন জাহাঙ্গীর হোসেন ও তাজউদ্দিন আহমেদ। এছাড়াও শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন। এদিকে নির্বাচনের ফলফল ঘোষণার পর আনন্দ- উল্লাস করেন বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকরা।

নাভারণ নির্বাচনে প্যানেল জয়ী বাগআঁচড়া বাবু-রাজ্জাক বেনাপোল শ্রমিক ইউনিয়ন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন

December 1, 2025

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

December 1, 2025

যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন

December 1, 2025
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.