Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন
  • বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক
  • প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ
  • যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি
  • যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে মামলা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • এক মুঠো স্বপ্ন বিলিয়ে দেন হোসাইন আহমেদ
  • যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
  • ঝড় উঠলে সন্তানদের নিয়ে পলিথিন জড়িয়ে রাত কাটাতে হয় তাদের!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নেতাকর্মীদের জন্য রিজার্ভ আড়াইশ’ বাস-মাইক্রোবাস

রাজধানীতে জামায়াতের জাতীয় সমাবেশ আজ
banglarbhoreBy banglarbhoreজুলাই ১৯, ২০২৫Updated:জুলাই ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে মূলত অন্তর্বর্তী সরকার, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে নিজেদের শক্তির জানান দিতে চায় দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে তীব্র মতবিরোধ ও বিতর্ক চলছে ঠিক সে সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতের এই সমাবেশ।

জামায়াতে ইসলামীর মহাসমাবেশ যোগ দিতে যশোর জেলা থেকে আড়াইশত রিজার্ভ বাস-মাইক্রো ছেড়ে যাবে। এছাড়া ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, বাস ও ট্রেনে করেও নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। প্রাথমিকভাবে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তার চেয়ে দ্বিগুণ নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে উপস্থিত হবেন বলে ধারণা করছেন দলটির নেতারা।

শুক্রবার (১৮ জুলাই) রাতে এ তথ্য জানিয়েছেন দলটির যশোর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস।

যশোরের সার্বিক প্রস্তুতির বিষয়ে অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, যশোরে জেলায় আট উপজেলার ৯২ ইউনিয়ন ও ৮টি পৌরসভা রয়েছে। প্রতিটি উপজেলা থেকে ২৮-২৯ টি করে বাস রিজার্ভ করা হয়েছে। এছাড়া অনেকেই গাড়ি ও মাইক্রো ভাড়া নিয়েছেন। আবার বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাস ও ট্রেনেও যাবেন অনেকে। এরই মধ্যে এই অঞ্চলের নেতাকর্মীরা ঢাকায় রওনা দিয়েছেন। শুক্রবার রাতের মধ্যে বাকিরা চলে যাবেন।

অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, যশোর জেলা থেকে প্রায় ১৫ হাজার নেতাকর্মীর প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু এখন সেটা ছাড়িয়ে গেছে। প্রত্যাশার চেয়ে দ্বিগুণ মানুষ জাতীয় সমাবেশে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, পথে যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয়, সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেজন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশের ডাক দিলেও অন্তরালে নানান হিসাবনিকাশ রয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। দাবিগুলো হলো-অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এক কোটিরও বেশি প্রবাসীদের ভোট দানের ব্যবস্থার করা। বিগত সময়ে জামায়াত কোণঠাসা থাকলেও গণ-অভ্যুত্থানের পর স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ নির্বাচন কমিশনে নিবন্ধনও ফিরে পেয়েছে দলটি। এখন আগামী নির্বাচনে জামায়াতের শক্তি প্রদর্শনের পালা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন

এপ্রিল ১১, ২০২৬

বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক

এপ্রিল ১১, ২০২৬

প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ

এপ্রিল ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.