Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চিত্রা মডেল কলেজে সুধী সমাবেশ : শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ

banglarbhoreBy banglarbhoreOctober 30, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠান চত্বরে সুসজ্জিত মঞ্চে এ অনুষ্ঠান করা হয়। এদিন যশোর-মাগুরা জেলার সীমান্তবর্তী চারটি ইউনিয়ন থেকে আসা কয়েকশ অভিভাবক ও সুধীজনদের উপস্থিতি যেন এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এতে শিক্ষার্থীরা আনন্দ নিয়ে বিদ্যার্জন করবে। সন্তানকে কলেজের পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব শেষ নয়। সন্তান ঠিকমতো বাড়িতে পড়ালেখা করছে কিনা, খারাপ সঙ্গে মিশছে কিনা-এসব বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করতে হবে।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, অধ্যক্ষ কহিনুর আলম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম খান ও হাতেম আলী বিশ্বাস, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, বুনাগাতি ডিগ্রি কলেজের প্রভাষক মীর ইব্রাহীম হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস, ৭নং ওয়ার্ডের সভাপতি রইচ উদ্দিন ও সাধারণ সম্পাদক সঞ্চাল খান, ৮নং ওয়ার্ডের সভাপতি ওলিয়ার রহমান, অভিভাবকদের মধ্যে নাসরিন আক্তার, আব্দুর রাজ্জাক ও জোনাকি বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুুষ্ঠান পরিচালনা করেন চিত্রা মডেল কলেজের প্রভাষক রুস্তম আলী।

চিত্রা মডেল কলেজ শিক্ষক শিক্ষার্থী সুধী সমাবেশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.