Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২৫, ২০২৫

মাইলস্টোন ট্রাজেডি : হতাহতদের স্মরণে চারুপীঠ আর্ট গ্যালারিতে শ্রদ্ধা নিবেদন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
মাইলস্টোন ট্রাজেডি : হতাহতদের স্মরণে চারুপীঠ আর্ট গ্যালারিতে শ্রদ্ধা নিবেদন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

চারুপীঠ আর্ট গ্যালারিতে ঢাকার মাইলস্টোন স্কুলে সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে চারুপীঠ পরিবার প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে।

অনুষ্ঠানে চারুপীঠের কোমলমতি শিশু শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকবৃন্দ অংশ নেন। চারুপীঠের শিক্ষক শিল্পী শাহরিয়ারের আঁকা চিত্র এবং প্রদীপের আলোয় ফুটে ওঠে সকলের গভীর অনুভূতি ও শোক।

সংক্ষিপ্ত বক্তব্যে চারুপীঠের সভাপতি হারুন-আর-রশীদ, বিশিষ্ট শিল্পী সাইদা বানু এবং মামুনুর রশীদ এই ভয়াবহ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তারা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সহমর্মিতা জানান।

চারুপীঠের এই আয়োজন ছিল নিহতদের প্রতি ভালোবাসা, সম্মান এবং প্রার্থনার একটি ছোট্ট প্রয়াস। অনুষ্ঠানে মাইলস্টোনে নিহত সকলেই মানুষের হৃদয়ের পাতায় চিরজীবী হয়ে থাকবে সেই কামনা করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.