Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
  • কপিলমুনিতে গাঁজা ও হরিণের মাংসসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় ৩৮ জন শিক্ষার্থী পুরস্কৃত

banglarbhoreBy banglarbhoreJuly 28, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় পারফরমেন্স বেইসড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএস) স্কিমের আওতায় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পভুক্ত (এসইডিপি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ-২) নওসের আলী। চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা সহকারী অধ্যাপক ড. গৌতম কুমার রায়, চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. বজলুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে নওসের আলী বলেন, “এসইডিপি প্রকল্পের মাধ্যমে দেশের মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে যে উদ্যোগ নেয়া হয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। এ ধরনের পুরস্কার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করবে।” তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পুরস্কৃত শিক্ষার্থীরা হলেন চৌগাছা সরকারি ডিগ্রি কলেজের রাবিব হোসেন, রাহুল বিশ্বাস, মাহফুজা আফরোজ, নাইমুর রেজা লিতুন, শুভ বিশ্বাস ও তারেক রহমান। চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের তৃষ্ণা খাতুন ও মহুয়া নওরীন। তরিকুল ইসলাম পৌর কলেজের আবু সাঈদ ও স্বর্ণজিৎ কুমার হালদার। এবিসিডি কলেজের লাবনী খাতুন ও মুশফিকা ইয়াসমিন। এস. এম. হাবিবুর রহমান পৌর কলেজের অংকিতা পাল, মৃন্ময় পাল কাব্য, রোকেমা নাহার ও মিম আক্তার। চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এফাজ মাহমুদ, তানভিন তামরিকা তমা, নাজমুস সায়াদাত মাহমুদ, মুস্তাভির মাহিন, নুসরাত জাহান, শাহেদ আহমেদ ও রামিশা মালিয়া রোদশী। কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের নয়ন মিয়া ও রিতা খাতুন। পাতিবিলা মাধ্যমিক বিদ্যালয়ের সামি ও খাদিজা খাতুন। ধুলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সৌরভ আহমেদ লিখন ও মিতু খাতুন। হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের আফসানা খাতুন, চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের তাবাসসুম খাতুন, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইসরাফিল হোসেন। চৌগাছা কামিল মাদ্রাসার শোয়েব মালিক সাব্বির, শোভা খাতুন, আব্দুল্লাহ আল-মাসুদ, হাসিবুর রহমান ও মুরসালিন আক্তার মিম এবং রঘুনাথপুর দাখিল মাদ্রাসার হুমায়রা তাবাসসুম।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

শিক্ষার্থী পুরস্কৃত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026

    নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.