Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেনারেল হাসপাতাল মধ্যরাতে ‘সুন্দরী নারী’ নিয়ে তোলপাড়!

banglarbhoreBy banglarbhoreJuly 28, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কাজী নূর
মধ্যরাতে জরুরী কল ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে নিভৃতপল্লী থেকে ‘সুন্দরী নারী’কে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। ২৮ বছর বয়সী ওই নারীর অস্বাভাবিক আচরণে বিপাকে পড়েন পুলিশ কর্মকর্তা ও হাসপাতালের কর্তব্যরতরা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের অবহিত করা হয়। তিনি যশোর শহরতলীর শেখহাটি পূর্বপাড়া এলাকার বাসিন্দা।রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।


কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আরিফ ‘বাংলার ভোর’কে জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া বাজারে অজ্ঞাত পরিচয়ের এক নারী ঘোরাফেরা করছে। স্থানীয় লোকজন তার সাথে বলেও কোন সদুত্তর দিচ্ছে না। পরে তারা পুলিশের সহায়তা নেন। এসআই আরিফ ফোর্স নিয়ে ওই নারীকে উদ্ধার করে রাত ৩টা ১৭ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে আনেন। পরে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মহিলা মেডিসিন বিভাগে ভর্তির ব্যবস্থাপত্র দেন। ওই নারীর কাছে তার নাম পরিচয় জানতে সদুত্তর দেননি। একপর্যায়ে তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টিমকে খবর দেয়া হয়। এসআই শরীফ এনামুলের নেতৃত্বে পিবিআই সদস্যরা হাসপাতালে যান। পিবিআই টিম প্রযুক্তির মধ্যামে ওই নারীর পরিচয় শনাক্ত করেন।


এদিকে, সোমবার বিকেলে হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে হাজির হন ওই নারীর মা। তিনি বলেন, রোববার দুপুরে গোসল করতে গিয়ে তার মেয়ে হঠাৎ উধাও হয়ে যায়। তাদের মেয়ে হাসপাতালে ভর্তি আছে, সেটি আজ ( সোমবার) বিকেলে পুলিশের মাধ্যমে জানতে পারেন।


তিনি আরো বলেন, তার মেয়ে শিক্ষিত এবং বিবাহিত। এক বছর পূর্বে তিনি মেয়েকে বিয়ে দেন। জামাই ঢাকার একটি মসজিদের ইমাম।


মেয়ের ঘাড়ে বদ জীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জীন তার মেয়েকে সংসার করতে দিচ্ছে না। বহু ডাক্তার কবিরাজ ফকির দেখানোর পরেও উপকার পাওয়া যাচ্ছে না।


এ বিষয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আ, ন, ম বজলুর রশীদ টুলু বলেন, আমরা পুলিশের সহায়তায় ওই নারীর পরিচয় জানতে পেরেছি। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে পরিবারের হাতে তুলে দেয়া হবে।’

তোলপাড়! নারী নিয়ে মধ্যরাতে যশোর জেনারেল হাসপাতাল সুন্দরী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.