Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লিটনকে সংবর্ধনা দিল যশোর মিনিবাস ও বাস মালিক সমিতি

banglarbhoreBy banglarbhoreJuly 31, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় আনিসুর রহমান লিটনকে যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় যশোর শহরের বকচরস্থ সমিতি কার্যালয়ে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মুসলিম আলী পাপ্পু।

এ সময় সংবর্ধিত আনিসুর রহমান লিটন সড়ক পরিবহন খাতের সার্বিক উন্নতি এবং যাত্রী সেবার মান উন্নয়নে ঐক্য ও সমন্বয়ের ওপর জোর দেয়ার তাগিদ দিয়ে বলেন, আজ আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আমাদের এই পরিবহন খাতের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার প্রত্যয়ে। আমি বিশ্বাস করি, এই খাতের তিনটি স্তম্ভ মালিক, শ্রমিক এবং যাত্রী সাধারণ।

এদের সম্মিলিত প্রচেষ্টায় পারে একটি নিরাপদ, সুশৃঙ্খল এবং আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে। আমরা মালিক পক্ষ, সবসময় শ্রমিক ভাইদের পাশে আছি। তাদের ন্যায্য দাবি, তাদের নিরাপত্তা এবং তাদের জীবনমানের উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। কারণ আমরা জানি শ্রমিক ভাইযয়েরা হলেন আমাদের এই পরিবহন ব্যবস্থার প্রাণশক্তি।

একইভাবে, আমাদের যাত্রীরা আমাদের প্রধান শক্তি। তাদের আস্থা এবং সন্তুষ্টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের মনে রাখতে হবে, যাত্রী সেবাই আমাদের ধর্ম। তাদের নিরাপত্তা, আরামদায়ক যাত্রা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শফিউল আলম, গোলাম মাওলা, শ্যামল ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক মো. বদরুজ্জামান, সহ-সম্পাদক জাকির হোসেন, শাহেদ কবির লিমন, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, ক্রীড়া ও প্রচার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, কোষাধক্ষ শহিদুল ইসলামসহ নির্বাহি কমিটির সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান লিটনকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.