Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • “BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার
  • বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি
  • যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের
  • নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার
  • যশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা
  • গাছচোরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর জেলা পরিষদ প্রশাসক
  • নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা
  • যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ধর্ষণ ও ভ্রুণ নষ্টের অভিযোগে মামলা

banglarbhoreBy banglarbhoreজুলাই ৩১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 

যশোরে এক নারীকে ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ড. আতোয়ার রহমান অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আসামি ইকরামুল কবির ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মারজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার ভুক্তভোগী ওই নারী মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ফেসবুকের মাধ্যমে ইকরামুল কবিরের সঙ্গে তার পরিচয় হয়।

একপর্যায়ে তিনি ইকরামুলের মাকে ‘ধর্ম মা’ হিসেবে ডাকতে শুরু করেন। এই সূত্রে ইকরামুল তাদের বাড়িতে যাতায়াত শুরু করেন এবং বিভিন্ন সময়ে তাকে উত্যক্ত করতে থাকেন। এর মাঝে ওই নারীর অন্যত্র বিয়ে হয়।

তবুও ইকরামুল নানা উপায়ে উত্যক্ত করতে থাকেন। বাদী পাত্তা না দেয়ায় ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি রাতে ইকরামুল বাদীর বাবার বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

তিনি জানান, ওই ঘটনার গোপন ভিডিও ধারণ করে ইকরামুল। বিষয়টি জানাজানি হলে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেন তিনি। একইভাবে ভয়ভীতি দেখিয়ে ইকরামুল ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি ও ১৬ সেপ্টেম্বর বাদীকে আবারও ধর্ষণ করেন।

এতে তার গর্ভে সন্তান আসে, যা গত ২৯ সেপ্টেম্বর জোরপূর্বক গর্ভপাত করানো হয়। সর্বশেষ চলতি বছরের ১৫ এপ্রিল একই কৌশলে আবারও ধর্ষণ করা হয়।

শুধু তা-ই নয়, ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে গত ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিকাশের মাধ্যমে তার কাছ থেকে ৪৭ হাজার টাকা হাতিয়ে নেন ইকরামুল।

বাধ্য হয়ে ভুক্তভোগী নারী বৃহস্পতিবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ধর্ষণ ও পর্ণোগ্রাফী আইনে মামলা করেন। আদালত কোতোয়ালি থানাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

“BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার

মার্চ ৩০, ২০২৬

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি

মার্চ ৩০, ২০২৬

যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.