Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সুরবিতানের ত্রৈমাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান

banglarbhoreBy banglarbhoreAugust 1, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সুরবিতানের ত্রৈমাসিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এক মনোমুগ্ধকর সন্ধ্যা উপহার দিল শিশু ও কিশোর শিল্পীরা। সুরবিতানের কার্যালয়ে শুক্রবার বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু-কিশোররা ‘এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন ঠিকই পৌঁছে যাবো’ গানের মধ্য দিয়ে তাদের আগামীর পথচলার প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানে একক এবং দলীয় পরিবেশনায় শিল্পীরা দর্শকদের মুগ্ধ করে। এককের পাশাপাশি যৌথ গান, নৃত্য এবং কবিতা আবৃত্তি ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। জনপ্রিয় লোকসংগীত থেকে শুরু করে আধুনিক গানসহ সব ধরনের পরিবেশনাই ছিল অনুষ্ঠানে। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ এর মত বিখ্যাত কবিতা আবৃত্তিও ছিল ।

অনুষ্ঠানে যন্ত্রসংগীতে শিল্পীদের সহযোগিতা করেন কি-বোর্ডে সজল মল্লিক, হারমোনিয়ামে উর্মি বোস, তবলায় সুদীপ্ত ও রূপম, হান্ডসোনিকে সুমন আচার্য্য, প্যাড ড্রামে মৃত্যুঞ্জয় পাল এবং বেহালায় সুবাস।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, সুরবিতানের সাবেক সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, শিক্ষক এনামুল হকসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিশু ও কিশোরদের এমন প্রতিভা দেখে অতিথিরা ভূয়সী প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠান ত্রৈমাসিক সাংস্কৃতিক সুরবিতানের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.