Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চোর সন্দেহে পিটিয়ে হত্যা : উপস্থিতরা করছিলেন ভিডিও
  • খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, আড়াই মাস আগেও করা হয়েছিল গুলি
  • যশোরে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি অব্যাহত
  • যশোরে ১৬টি গাঁজা গাছসহ আটক ১
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা : পরিবারের সকলকে হারিয়ে নিঃস্ব যশোরের শহিদুল
  • ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, যশোরের ৫জন নিহত
  • যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

banglarbhoreBy banglarbhoreআগস্ট ৪, ২০২৫No Comments১৭ Views
Facebook Twitter WhatsApp
যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের নানা কর্মসূচি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আজ যশোরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’। দিবসটি উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯টায় দিবসটির সূচনা হবে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সকাল ১০টায় শহীদ স্মৃতিস্তম্ভ থেকে একটি বিজয় মিছিল বের করা হবে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হবে। এ সময় মিছিলে অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষ গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি সম্মান জানাবে।
এরপর সকাল ১০ টা ১৫ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যেখানে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তগুলো তুলে ধরা হবে। সকাল ১০টা ৪৫ মিনিটে জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যদের নিয়ে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হবে।
দিবসটি উপলক্ষে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একটি বিজয় কনসার্টের আয়োজন করা হয়েছে। এছাড়াও, জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় সুবিধাজনক সময়ে শহরের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে।
দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম স্বাক্ষরিত দাওয়াত পত্রে জানানো হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় মহিমান্বিত ঘটনা। ছাত্র-জনতার এই অভ্যুত্থান বাংলাদেশের মানুষের জন্য নিয়ে এসেছে মুক্তির বার্তা, দিয়েছে স্বাধীনতার পূর্ণ স্বাদ।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাদের আত্মত্যাগ আজ আমাদের স্বপ্ন দেখাচ্ছে, তাঁদের অসামান্য ত্যাগ ও স্মৃতির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে জেলা প্রশাসন, যশোরের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এই দিনব্যাপী আয়োজনের মাধ্যমে যশোরবাসী গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ স্মরণ করে এবং নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।

কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান জেলা প্রশাসনের দিবসে নানা যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চোর সন্দেহে পিটিয়ে হত্যা : উপস্থিতরা করছিলেন ভিডিও

জুন ২, ২০২৬

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, আড়াই মাস আগেও করা হয়েছিল গুলি

জুন ২, ২০২৬

যশোরে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি অব্যাহত

জুন ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.