Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ৪, ২০২৫

‘রং তুলিতে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
‘রং তুলিতে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ শিশু একাডেমি, যশোরে সম্প্রতি ‘রং তুলিতে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের স্মরণে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতার পাশাপাশি একটি আলোচনা সভা এবং পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও অনুষ্ঠানের সভাপতি সাধন কুমার দাস। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাইদুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহানুর রহমান সোহোগ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, বাংলাদেশে এমন একটি আন্দোলন হয়েছে যেখানে ছোট ছোট শিশুদের হত্যা করা হয়েছিল। এই আন্দোলনে বাবা-মায়ের সঙ্গে শিশুরাও অংশ নিয়েছিল। পৃথিবীতে এমন আন্দোলন খুব কমই দেখা যায়। এর মূল কারণ হলো মানুষ মানুষের মতো বাঁচতে চায়, কথা বলার স্বাধীনতা এবং ভোটাধিকারের অধিকার চায়।

তিনি আরও জানান, এই আন্দোলনে ১৩৫ জন শিশু শহীদ হয়েছিলেন। এছাড়া বিভিন্নভাবে শিশুরা হত্যার শিকার হয়েছে, যেমন – বারান্দায় বা বাসার ছাদে গুলিবিদ্ধ হয়ে। তিনি শহীদ শিশুদের মাগফিরাত কামনা করেন এবং বলেন, তাদের স্মরণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমাদের বাচ্চাদের উপর জোর করা উচিত নয়। শিশুরা যা করতে চায়, সেভাবেই তাদের উৎসাহিত করতে হবে এবং মানসিকভাবে তাদের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে ক, খ, গ এবং ঘ এই চারটি বিভাগে বিজয়ী ১২ জন শিশুর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও, প্রায় শতাধিক শিশুর হাতে উপহার তুলে দেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থান
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.