Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি
  • দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি
  • সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহ শুরু
  • যশোর বিসিকে এলাকা নিয়ন্ত্রণে নতুন চাঁদাবাজ চক্র সক্রিয়
  • কোটচাঁদপুরে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ভিডিও ধারণ-ব্লাকমেইল, যুবক আটক
  • মাথায় গুলিবিদ্ধ ‘জুলাই যোদ্ধা’ এনাম অর্থাভাবে থমকে চিকিৎসা, দিশেহারা পরিবার
  • শহরের যানজট কমাতে মাঠে ট্রাফিক পুলিশ
  • ‘সমৃদ্ধ যশোর ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নানা কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

banglarbhoreBy banglarbhoreআগস্ট ৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে নানা কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অংশগ্রহণে দিনটি উদযাপন করা হয়। এদিন সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।

সকালে দিবসের শুরুতে বকুল তলায় স্থাপিত ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি মানুষ অংশ নেন।

দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এই সভায় আহত ও নিহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তাদের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং তাদের জীবন-মানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

এদিকে, দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথক পৃথক র‌্যালি বের করে। রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এসব র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‌্যালিগুলো শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক প্রদক্ষিণ করে।

নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরবাসি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করে। এটি ছিল গণআন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরার একটি সম্মিলিত প্রয়াস।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি

মে ৫, ২০২৬

দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি

মে ৫, ২০২৬

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহ শুরু

মে ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.