Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জানালা ভেঙ্গে অক্সিজেন সিলিণ্ডার চুরি, আটক ৩

banglarbhoreBy banglarbhoreAugust 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত একটি কোয়ার্টারের জানালার গ্রিল ভেঙ্গে রোগীদের জন্য রক্ষিত তিনটি অক্সিজেন সিলিণ্ডার ও দুটি ম্যাটস চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে জানায়।

এ ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ করেন হাসপাতালের স্টোর কিপার সাইফুল ইসলাম। রাতে পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বিজয়রামপুর গ্রামের রিয়াজ হোসেন (২৩), হোগলাডাঙ্গা গ্রামের শরিফুল ইসলাম (৫০) ও জয়নগর গ্রামের মহাসিন আলম (৪২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অনুপ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডা. অনুপ বলেন, হাসপাতাল থেকে সিলিণ্ডার ও ম্যাটস চুরি করে মণিরামপুর বাজারের একটি ভাঙারির দোকানে বিক্রির সময় রাত ১০টার দিকে কয়েকজন দেখে ফেলে আমাকে মোবাইলে বিষয়টি জানান। এরপর আমরা খোঁজ নিয়ে দেখতে পাই হাসপাতালের একটি কোয়ার্টারের পিছনের জানালার গ্রিল ভাঙ্গা। সেখানে ভিতরে রক্ষিত অক্সিজেন সিলিণ্ডার ও ম্যাটস নেই। বিষয়টি থানায় মোবাইলে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর তারা ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল জব্দ করে। ভাঙাড়ির দোকানির দেয়া তথ্যমতে চোর সনাক্ত হয়। পরে রাতে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
“আমাদের পক্ষ থেকে স্টোর কিপার সাইফুল ইসলাম চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন,” বলেন ডা. বসু।

মনিরামপুর থানার উপপরিদর্শক সুজন মাহমুদ বলেন, রিয়াজ হাসপাতাল থেকে তিনটি সিলিন্ডার চুরি করে এনে দুটি ভাঙারির দোকানে বিক্রি করেছে। দোকানি শরিফুল ইসলাম দুইটি ও মহাসিন একটি সিলিন্ডার কিনেছেন। ম্যাটস চুরির বিষয়টি জানা নেই।

এসআই সুজন বলেন, এ ঘটনায় থানায় তিন জনের নামে মামলা হয়েছে। আমরা তিন জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি।

উপজেলা কমপ্লেক্সে মণিরামপুর যশোরের স্বাস্থ্য
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.