Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Cómo revisar las reglas generales fácilmente
  • Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
  • Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη
  • Zo overziet u digitale casinomenu’s zorgvuldig
  • Cómo entender los ajustes habituales con atención
  • Zo kun je verschillende spelregels leren onderscheiden
  • Titaani – Ensiluokkainen Pelaamiskokemus ja Erinomaiset Bonukset
  • Krajowe Kasyna Internetowe – Pełny Przewodnik skierowany do Użytkowników Online
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় ১৪ কেজি সোনা উদ্ধার মামলায় হোমিও চিকিৎসকের কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreAugust 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের স্বর্ণের বার চোরাচালান মামলায় হোমিও চিকিৎসক শাহ আলমের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক শেখ নাজমুল আলম রায়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত শাহ আলম চৌগাছা উপজেলার বড়কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। এ মামলার অপর আসামি রিপনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে। রায়ে জব্দকৃত ১৪ কেজি ৪৫০ গ্রাম সোনা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এদিকে, এদিন মামলায় জব্দকৃত ১৪ কেজি ৪৫০ গ্রাম সোনার মালিকানা দাবিদার চুয়াডাঙ্গা জীবননগরের ওবাইদুল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত।


মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ২০ মে সকালে চৌগাছা উপজেলার শাহজাদপুর বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি বড় কাবিলপুর গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে শাহ আলমকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় বাধা ১২৪ টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১৪ কেজি ৪৫০ গ্রাম। দাম ১০ কোটি ১২ লাখ ৫১ হাজার টাকা। এ ঘটনায় বিজিবির নায়েক আবু রায়হান বাদী হয়ে চোরাচালান দমন আইনে আটক শাহ আলমের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে আটক শাহ আলম ও রিপনুজ্জামান ওরফে রিপনকে অভিযুক্ত করে ৫ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা ইয়াসিন আলম চৌধুরী। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমণিত হওয়ায় বিচারক তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সাথে রায়ে মামলায় জব্দকৃত ১৪ কেজি ৪৫০ গ্রাম সোন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত শাহ আলম কারাগারে আটক আছেন।


এদিকে, রায়ের দিন আদালতে উপস্থিত হয়ে চুয়াডাঙ্গা জীবননগর থানার জীবননগর গ্রামের ওবাইদুল্লাহ চোরাচালান মামলায় জব্দ ১৪ কেজি ৪৫০ গ্রাম সোনর মালিকানা দাবি করে আদালতে কাগজপত্র জমা দেন। বিচারক তার কাগজপত্র গ্রহণ করে জাল বলে মনে হওয়ায় তাকে আটকের নির্দেশ দেন। পরে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত পেশকার আল আমিন আটক ওবাইদুল্লাহকে সোপর্দ করেন। তিনি বাদী হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আটক উদ্ধার কারাদণ্ড চিকিৎসক চৌগাছা ভুয়া মামলা সীমান্তে সোনা স্বর্ণ হোমিও
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী

    September 13, 2026

    কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ

    September 13, 2026

    যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.