Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতারণার অভিযোগ : গ্রীনবক্স লন্ড্রী এন্ড ড্রাই ক্লিন অবরুদ্ধ
  • ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যাবহার করতে পারবে পরীক্ষার্থীরা
  • যশোর ইনস্টিটিউ নির্বাচন : জয়ের ব্যাপারে আশাবাদী দু’ প্যানেলই
  • যশোরে কাঁঠালের ভেতরে মাদক পাচার, গ্রেপ্তার ১
  • চৌগাছায় এসকাফ সিরাপ ও ৪ লাখ টাকাসহ আটক ১
  • যশোরবাসীর বঞ্চনার অবসানে রেলমন্ত্রীকে অনিন্দ্য ইসলাম অমিতের চিঠি
  • শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪
  • তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিভাগীয় শ্রেষ্ঠ হলেন ডুমুরিয়া ইউএনও মুহাম্মদ আল-আমিন

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
বিভাগীয় শ্রেষ্ঠ হলেন ডুমুরিয়া ইউএনও মুহাম্মদ আল-আমিন
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। উপজেলায় চলমান জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেয়া হয়।

মো. আল-আমিন বিসিএস ৩৫ তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। তিনি ২১ মার্চ ২০২৪ সালে ডুমুুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর থেকে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে উপজেলাবাসীর কল্যাণে কাজ করে চলেছেন।

এক প্রতিক্রিয়ায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বাংলার ভোরকে বলেন, ডুমুরিয়ায় যোগদানের পর থেকে উপজেলাবাসীর সহযোগীতা পেয়েছি। জেলা প্রশাসনের উর্ধতন কতৃপক্ষ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, কর্মরত সাংবাদিকবৃন্দ, সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতায় প্রতিটি কাজ করা আমার জন্য সহজ হয়েছে। তারই ফলশ্রুতিতে আজকের এই পুরস্কার। এজন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, ইউএনও আল-আমিন যোগদানের পর জলাবদ্ধতার কারণে উপজেলার কৃষকদের মাছ ও ফসলের শত কোটি টাকা ক্ষতি থেকে রক্ষায় পানি নিষ্কাশনের জন্য ভোলা ও বরিশাল থেকে ২৭ টি উচ্চক্ষমতা সম্পন্ন (৩০ কিলোওয়াট) সেচ পাম্পের ব্যবস্থা করা। পাম্পের বিদ্যুৎ বিল ৯.৭৪ টাকা থেকে কমিয়ে ৫.২৫ টাকা করতে ভূমিকা রাখা। ৪৯৯ কোটি ৮২ লাখ টাকার ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে যার মাধ্যমে খাল খনন, স্লুইস গেট, ভূগর্ভস্থ সেচ ও পানি নিস্কাশনের নালা নির্মাণ, সেই সাথে অসহায় ও ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা প্রদান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সমন্বয় সাধনসহ পানি নিস্কাশনে কচুরিপানা কাটার জন্য দামি মেশিন ক্রয় করার মত নানাবিধ কর্মকাণ্ড করে প্রশংসিত হয়েছেন।

ইউএনও মুহাম্মদ আল-আমিন ডুমুরিয়া বিভাগীয় শ্রেষ্ঠ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রতারণার অভিযোগ : গ্রীনবক্স লন্ড্রী এন্ড ড্রাই ক্লিন অবরুদ্ধ

এপ্রিল ২২, ২০২৬

ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যাবহার করতে পারবে পরীক্ষার্থীরা

এপ্রিল ২২, ২০২৬

যশোর ইনস্টিটিউ নির্বাচন : জয়ের ব্যাপারে আশাবাদী দু’ প্যানেলই

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.