Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খুলনা বিভাগীয় মতবিনিময় সভা প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির এক মাসের আল্টিমেটাম

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
এক মাসের মধ্যে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির ঘোষণা না দিলে রাজপথে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজ। শনিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে খুলনা বিভাগীয় প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন।

ইলিয়াস রাজ বলেন, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে শিগগিরই স্বীকৃতি ও এমপিওভুক্ত করা হবে। আমরা বিশ্বাস করি ১৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবি আদায় হবে। কিন্তু মন্ত্রণালয়ে এখনো ফ্যাসিস্টদের দোসররা বহাল রয়েছে। তাদের ষড়যন্ত্রের কারণে আমাদের দাবি আদায় বাধাগ্রস্ত হলে প্রয়োজনে রাজপথে কঠোর আন্দোলন করা হবে। রক্ত দিয়ে হলেও আমরা দাবি আদায় করবো।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ যশোর জেলা শাখা আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় খুলনা বিভাগের ৩৩২ টি প্রতিবন্ধি বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি জানানো হয়।

সংগঠনের যশোর জেলা কমিটির সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক গাউসুল আজম শিমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমা খাতুন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, কেন্দ্রীয় সহসভাপতি রতন মিয়া, মহিউদ্দিন (বাবু), সুরুজ্জামান, মেহেদী হাসান রাজু, সুবোধ মিত্র মোমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মিলন মিত্র, জেলার সাংগঠনিক সম্পাদক সোহেলি বিন্দু প্রমুখ। মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০টি জেলার ৩৩২টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন
শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবন যাপন করছেন। এ সময় তারা এমপিওভুক্তির দাবি মেনে না নেয়া পর্যন্ত ঘরে না ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মসংস্থান, পুনর্বাসন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, ভাতা বৃদ্ধির দাবি জানান তারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.