Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Зрозумілий виклад інформаційних розділів казино без поспіху
  • Докладний виклад механік ігор казино простими словами
  • Змістовний огляд основних функцій казино для порівняння
  • Уважний розбір структури онлайн казино для порівняння
  • Докладний розбір базових функцій казино за розділами
  • Огляд казино України: репутація оператора у деталях
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভারতীয় কাঁচা মরিচের ট্রাক থেকে এয়ার পিস্তল ও গুলি উদ্ধার

banglarbhoreBy banglarbhoreSeptember 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Oplus_131072
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা
বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচ বোঝাই ট্রাকে  কেবিন থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩ পিস এয়ারগুলি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ভারতীয় ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে বিজিবি।

রোববার দুপুরে ভারত থেকে বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশের সময় নিয়মিত চেকিং এ বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটক ভারতীয় ট্রাকচালক গুরজীত সালুজা (৩১) ও হেলপার রাম দাস নাওয়াদি (২৪) ভারতের মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় ট্রাক (সিজি-০৪পিইউ-৫২৮৮) তল্লাশির সময় ওই এয়ার পিস্তল ও গুলি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছেন, এই প্রথম কাঁচা মরিচ বোঝাই ট্রাক নিয়ে বাংলাদেশে এসেছেন। নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনেছেন।

কাস্টম কার্গো সূত্রে জানা গেছে, আটক ট্রাকের কাঁচা মরিচ আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার শিমু এন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ এজেন্ট ওমর এন্ড সন্স। এ ট্রাকে ১৯৪ ব্যাগে ১০৭১২ কেজি কাঁচা মরিচ আছে। যার আমদানি মূল্য ১৭১৩ দশমিক ৯২ মার্কিন ডলার। শতভাগ কায়িক পরীক্ষা পূর্বক কাঁচা মরিচ খালাস দেবে বলে জেনেছি।

যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের চালক একটি পিস্তল বহন করে বেনাপোল বন্দরে প্রবেশ করছেন। পরে পণ্যবাহী ট্রাক তল্লাশি করে একটি এয়ার পিস্তলসহ কিছু গুলি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

উদ্ধার এয়ার পিস্তল কাঁচা মরিচ গুলি ট্রাক ভারতীয়
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.