Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
  • বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই
  • মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে
  • বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ১০, ২০২৫

যশোরে বিদ্যুতের চাহিদার অর্ধেক সরবারহ : বেড়েছে লোডশেডিং

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ১০, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে বিদ্যুতের চাহিদার অর্ধেক সরবারহ : বেড়েছে লোডশেডিং
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ভাদ্র মাসের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। এক সপ্তাহের বেশি বৃষ্টির দেখা নেই যশোরে। দিনে কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। রাতে তাপমাত্রা কিছুটা কমলেও দিনের মতোই অপরিবর্তিত থাকছে ভ্যাপসা গরম। এমন পরিস্থিতিতে লোডশেডিংয়ে যশোরে জনজীবন অতিষ্ঠ। একদিকে তীব্র গরম, অন্যদিকে বাড়ছে লোডশেডিং। দিন-রাত লোডশের্ডি হওয়ায় শহরে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। বিদ্যুৎবিভ্রাটের ফলে বেশি অসুবিধা হচ্ছে শিশু, শিক্ষার্থী ও কলকারখানাতে। রাতের বেলা ও দিনে চার ঘন্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় ঘুমের ব্যাঘাতের পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা।

যশোর ওজোপাডিকো ১ ও ২ বিভাগ সূত্রে জানা গেছে, বিদ্যুতের চাহিদা বেশি ও জাতীয় গ্রিড থেকে সরবরাহ সংকটের কারণে যশোরে এই লোডশেডিং দেখা দিচ্ছে। যশোর ওজোপাডিকো ১ ও ২ বিভাগে ৬৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর মধ্যে পাওয়া যাচ্ছে ৩৫ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ। যার কারণে ৩৫ শতাংশের মতো লোডশেডিং হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে এক লাখ ২০ হাজারের বেশি গ্রাহক।

ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটের ফলে অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মজীবীরাও অস্বস্তিতে পড়েছেন। বিশেষ করে, দুপুরবেলায় ঘন ঘন বিদ্যুৎ না থাকায় অফিস-আদালতে কাজের ব্যাঘাত ঘটছে। সন্ধ্যা ও মধ্যরাতেও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় পড়ছে শহরবাসী। ঘনঘন বিভ্রাটের কারণে ভোগান্তির সঙ্গে উৎপাদন ব্যাহত হচ্ছে কলকারখানায়। এতে হাজার হাজার টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

যশোর শহরের মুজিব সড়ক এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘একদিকে যেমন গরম পড়ছে, তেমনি লোডশোডিং দেখা যাচ্ছে। পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া যায় না। বারবার লোডশেডিংয়ের কারণে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও বিপদে আছে। এভাবে লোডশেডিং হলে টিকে থাকা দায়।

যশোর জেনারেল হাসপাতালের সাজার্রি ওয়ার্ডের নার্স আলেয়া আক্তার বলেন, ‘এক সপ্তাহের বেশি যশোরে প্রচন্ড তাপদাহ হচ্ছে। এরমধ্যে শুরু হয়েছে লোডশেডিংও। বিশেষ করে ১১ টার পর থেকে দিনে ৩-৪ বার লোডশেডিং হচ্ছে। এতে রোগীসহ রোগীর স্বজনদের ভোগান্তি হচ্ছে।

যশোর ওজোপাডিকো -২ নির্বাহী প্রকৌশলী জি এম মাহমুদ প্রধান বলেন, ‘যশোরে জাতীয় গ্রেডে বিদ্যুৎ ঘাটতির কারণে এই বিদ্যুৎবিভ্রাট। রামপালসহ কয়েকটি স্টেশন থেকে সরবারহ বন্ধ থাকায় চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবারহ অর্ধেকে নেমেছে। আমরা আশা করছি এই সমস্যা দ্রুত সমাধানের।’

অর্ধেক চাহিদা বিদ্যুত বেড়েছে যশোর লোডশেডিং সরবারহ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.