Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় ইটভাটা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় জালিয়াতির মাধ্যমে ইটভাটা দখল, নাম পরিবর্তনসহ নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আসল মালিকপক্ষ।

বুধবার বিকেলে প্রেসক্লাব চৌগাছা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আলাউদ্দীন ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ।

সংবাদ সম্মেলনে তারা জানান, ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ড. মাওলানা আলাউদ্দীন, মাওলানা আব্দুল লতিফ ও তোফায়েল আহমেদ ছিলেন ভাটার যৌথ মালিক। তখন তোফায়েল আহমেদের ছেলে মাহবুবুর রহমান সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

অভিযোগ করা হয়, ২০১২ সালে ফ্যাসিস্ট সরকারের চক্রান্তে ড. মাওলানা আলাউদ্দীন ও মাওলানা আব্দুল লতিফ কারাবন্দি থাকার সুযোগে তোফায়েল আহমেদ তার ছেলে মাহবুবুর রহমানকে দিয়ে জালিয়াতির মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের সহযোগিতায় ভাটাটি দখল করে নেন। এবং নাম পরিবর্তন করে ‘প্রচেষ্টা ব্রিকস’-এর স্থলে ‘এইচ এম ব্রিকস’ করে। ভাটার সাইনবোর্ড, দেয়াল লিখন থেকে শুরু করে বিল-ভাউচারসহ সব কাগজপত্রও নতুন নামে তৈরি করা হয়। এ সময় প্রশাসনের সহযোগিতা চাইলেও কোনো সহায়তা পাওয়া যায়নি, এমনকি থানায় অভিযোগও গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তিনি।

পরে ওই ভাটার সঙ্গে উপজেলার চাঁদপাড়া গ্রামের গোলাম রসুলকে অংশিদার করেন মাহবুবুর রহমান। তার নেতৃত্বে আবার ভাটার নাম পরিবর্তন করে ‘সানি ব্রিকস’ রাখা হয় এবং তখন থেকে এ পর্যন্ত মূল মালিকরা ভাটার কোনো আয়-ব্যয়ের হিসাব পাননি। ড. মাওলানা আলাউদ্দীন অভিযোগ করেন, এই দখল ও প্রতারণার মূল হোতা মাহবুবুর রহমান ও তার সহযোগী গোলাম রসুল। এ ঘটনায় বহুবার মীমাংসার কথা বললে বিভিন্ন সময় স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে হুমকি ও ভয়ভীতি দেখায়।

সংবাদ সম্মেলনে বক্তারা তাদের ন্যায্য স্বত্ব ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, ড. মাওলানা আলাউদ্দীনের ছেলে কুতুবউদ্দীন রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযোগ ইটভাটা চৌগাছা দখল সংবাদ সম্মেলন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.