Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিক্ষা ও প্রশিক্ষণে ইসলামী শিক্ষা অন্তর্ভুক্তির দাবিতে যশোরে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreSeptember 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
শিক্ষা ও প্রশিক্ষণের সকল স্তরে ইসলামী ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের জেলা শাখা। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব রয়েছে। এর ফলে সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে। খুন, ধর্ষণ, মাদকাসক্তি এবং সন্ত্রাসের মতো অপরাধ বৃদ্ধির পেছনে নৈতিক শিক্ষার অনুপস্থিতিকেই তারা প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।

বক্তারা জোর দিয়ে বলেন, এই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা জরুরি।

বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের যুগ্ম আহবায়ক মারুফুর রহমান শেখ মানববন্ধনে তাদের প্রধান দাবিগুলো তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সকল বিদ্যালয়, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা।

এছাড়া, ব্র্যাক স্কুল, মেডিকেল, প্রকৌশলসহ সকল কোর্সে ১০০ নম্বরের একটি বিষয় হিসেবে ইসলাম ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও পৃথকভাবে ১০০ নম্বরের ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা। দেশের সকল স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয় ও বিভাগ চালু করার দাবিও করা হয়।

এছাড়া, প্রাথমিক-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রশিক্ষণ, ইন-সার্ভিস প্রশিক্ষণ এবং সামরিক, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সকল প্রশিক্ষণ কেন্দ্রে ১০০ নম্বরের ইসলাম ও নৈতিক শিক্ষা প্রবর্তনের দাবি জানানো হয়েছে। মসজিদভিত্তিক মক্তবগুলোতে ইসলামিক স্টাডিজের আওতায় আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার দাবিও উত্থাপন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লা, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান এবং সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকরা।

অন্তর্ভুক্তি ইসলামী দাবি প্রশিক্ষণ মানববন্ধন যশোর শিক্ষা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.