Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নওয়াপাড়ার ব্যবসায়ী টিপুর চেক চুরি ও জাল স্বাক্ষরের অভিযোগে মামলা

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
নওয়াপাড়ার ব্যবসায়ী টিপুর চেক চুরি ও জাল স্বাক্ষরের অভিযোগে মামলা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
নওয়াপাড়ার ব্যবসায়ীর চেক চুরি ও জাল স্বাক্ষর করে ডিজঅনারের অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। নওয়াপাড়ার মেসার্স জাফ্রিদী এন্ট্রারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবির টিপু বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোলেহ রানা অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো,অভয়নগরের সিরাজকাটি গ্রামের বাসিন্দা ও নওয়াপাড়ার ফয়সাল ব্রাদার্সের মালিক এসএম আরাফাতুর রহমান ও গুয়াখোলা কলেজ রোডের মাহামুদুল হাসান মোগল লিপু।

মামলার অভিযোগে জানা গেছে, শাহনেওয়াজ কবির টিপু নওয়াপাড়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত ২৪ ফেব্রুয়ারি টিপু ব্যবসায়ীক কাজে নিজ প্রাইভেট কারে যশোর আসছিলেন। নওয়াপাড়া বাজারের মধ্যে মাহামুদল হাসানের দেখা হয়।

এ সময় তিনি টিপুকে, যশোর যাবেন বলে জানান। টিপু সম্মতি দিলে তার প্রাইভেট কারে মাহামুদুল হাসান ও তার শ্যালক আরাফাতুর রহমান ওঠেন। গাড়ির মধ্যে একটি ব্যাগে ব্যবসায়ীক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও চেক বই রাখা ছিল। পথিমধ্যে যশোর সদরের রূপদিয়া বাজারে পৌঁছে টিপু গাড়ি থামিয়ে খাবার পানি কিনতে যান। পরে যশোর এসে তিনি দেখেন তার ব্যাগটি খোলা এবং কাগজপত্র এলোমেলো করা। একই সময় তিনি দেখতে পান তার ইসলামী ব্যাংকের চেক বইয়ের একটি স্বাক্ষর বিহীন চেকের পাতা নেই। বিষয়টি আসামিদের জানালে তারা অস্বীকার করেন। এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি টিপু কোতয়ালি থানায় একটি জিডি করেন। গত ৩১ জুলাই টিপু একটি লিগ্যাল নোটিশ পান। যাতে আসামিরা তার কাছে ১ কোটি ১ লাখ সাড়ে ১৭ হাজার টাকা পাবে বলে উল্লেখ করা হয়েছে। গত ৯ আগস্ট টিপু আসামিদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চেক চুরি ও জাল স্বাক্ষর কথা বললে তারা অস্বীকার করেন। চুরি করা চেক ফেরত চাইলে আসামিরা ১ কোটি ১ লাখ সাড়ে ১৭ হাজার টাকা দাবি করে। চেক উদ্ধারে ব্যর্থ হয়ে ব্যবসায়ী টিপু চুরি ও জালিয়াতির অভিযোগে গত ৮ সেপ্টেম্বর আদালতে এ মামলা করেছেন।

অভিযোগ চুরি চেক জাল নওয়াপাড়া ব্যবসায়ী মামলা স্বাক্ষর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.