Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৩, ২০২৬

চৌগাছায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
চৌগাছায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে পুড়াপাড়া খালপাড়া গ্রামের নিজ বসতঘর থেকে মিন্টু সরকার (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এছাড়া দুপুর ১টার দিকে স্বরূপদাহ ইউনিয়নের টেংগুরপুর কারিকরপাড়া গ্রামে অভিযান চালিয়ে শামছুন নাহার বেগম (৬৮) নামে এক নারীকে নিজ বসতঘর থেকে গ্রেফতার ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পওে দুপুর ২টার দিকে চৌগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তারিনিবাস কদমতলা গ্রামে অভিযান চালিয়ে পুল্লাদ আলী ফকির (৬২) নামে অপর এক ব্যক্তিকে গ্রেফতার ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক রাফিজা খাতুন ও পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চৌগাছা থানায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.