Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শার লক্ষণপুরে কৃষি ব্যাংক উদ্বোধন ও গ্রাহক সেবা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreSeptember 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা
বাংলাদেশ কৃষি ব্যাংক যশোর অঞ্চলের লক্ষণপুর বাজার শাখার কার্যক্রম নতুন ভবনে উদ্বোধন করা হয়েছে। উপজেলার গোড়পাড়া বাজারে অবস্থিত নতুন ভবনে ফিতা কেটে কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের খুলনা বিভাগের মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া।

এর আগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ব্যাংকের গ্রাহক সেবা ও আর্থিক স্বাক্ষরতা বিষয়ক আলোচনা সভা স্থানীয় নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় ব্যাংকের লক্ষণপুর বাজার শাখার ব্যবস্থাপক পলাশ কুমার ঘোষের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) এনায়েত করিম, যশোরের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এসএম শামীম রেজা ও আঞ্চলিক কার্যালয়ের এজিএম আল মামুন-অর-রশিদ, শার্শা শাখার ম্যানেজার আমিনুল ইসলাম, সাড়াতলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম। অনুষ্ঠানে শাখার গ্রাহক-শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নিজামপুর স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের গ্রাহক সেবার মানোন্নয়নে বর্তমান আধুনিক ব্যাংকিং কার্যক্রম, আর্থিক স্বাক্ষরতা বিষয়ক কার্যক্রমে তরুণ প্রজন্মের অংশগ্রহণসহ ব্যাংকের বিভিন্ন ধরণের সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন। পাশাপাশি গ্রাহকরাও তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং চাওয়ার কথা প্রধান অতিথির সামনে উপস্থাপন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক কার্যালয় যশোরের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ বনী আমীন।

উদ্বোধন কৃষি ব্যাংক গ্রাহক সেবা শার্শা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.