Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
  • বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই
  • মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে
  • বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ১৫, ২০২৫

নবীনবরণে চিত্রা ও মির্জাপুর কলেজে উৎসব

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ১৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
নবীনবরণে চিত্রা ও মির্জাপুর কলেজে উৎসব
Share
Facebook Twitter LinkedIn

খাজুরা সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজ ও মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৃথক এ অনুষ্ঠানে ১৬২ ও ৯৮ জন নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এদিন সকালে চিত্রা মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কহিনুর আলম। প্রধান অতিথি ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার। প্রভাষক রস্তম আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, নারিকেলবাড়িয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ওবায়দুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম, বর্তমান ইউপি সদস্য রুমা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক বাচ্চুর রহমান খানসহ নবীন-প্রবীন শিক্ষার্থীরা।
অন্যদিকে, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে শামস-উল-হুদা অ্যাকাডেমিক ভবন মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিলির সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন, নবীন শিক্ষার্থী মারজানা খাতুন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন, কলেজের দাতা সদস্য আনোয়ার হোসেন ভূট্টো, সহকারী অধ্যাপক আবু সাঈদ, এমএম মনিরুজ্জামান, কুশল কুমার চক্রবর্তী, রুহুল আমিন ও নাসরিন আক্তার। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসব নবীনবরণে চিত্রা মির্জাপুর কলেজ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.