Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান
  • চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ
  • মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান
  • মসজিদের সম্মানির তালিকায় অনিয়ম : কেশবপুরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর করোনারি কেয়ার ইউনিটে মিলবে জীবন হুমকির সম্মুখীন রোগীর সেবা

চারটি সিসিইউ মনিটর এবং ডিফিব্রিলেটর সংযুক্ত
banglarbhoreBy banglarbhoreSeptember 16, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সংযুক্ত করা হয়েছে চারটি সিসিইউ মনিটর এবং ডিফিব্রিলেটর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল সকালে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসনাত মো. আহসান হাবিব। এর ফলে এখন থেকে হৃদরোগে আক্রান্ত রোগীর হৃদস্পন্দন, রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা, শ্বাস-প্রশ্বাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য (ভাইটাল সাইন) নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া জীবন-হুমকির সম্মুখীন রোগীর (কার্ডিয়াক অ্যারেস্ট) হৃদপিণ্ডে নির্দিষ্ট মাত্রায় বৈদ্যুতিক শক দিয়ে হৃদস্পন্দনকে স্বাভাবিক অবস্থায় ফেরানো সম্ভব হবে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, ২০০৫ সালে যশোর জেনারেল হাসপাতালে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় করোনারি কেয়ার ইউনিট। উদ্বোধন করা হয় ২০০৬ সালের ১২ অক্টোবর। প্রথম থেকেই জনবল ঘাটতি নিয়ে যাত্রা শুরু করা এ সেবা কেন্দ্রটিতে বিভিন্ন সময় ধাপে ধাপে কিছু কিছু যন্ত্রপাতির বরাদ্দ দেয়া হলেও হৃদরোগের পরিপূর্ণ সেবা দিতে সক্ষম হয়নি। তবে সংশ্লিষ্টদের চেষ্টায় এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। এবার যুক্ত হয়েছে সিসিইউ মনিটর এবং ডিফিব্রিলেটর। এরফলে হৃদরোগের চিকিৎসায় আরেক ধাপ এগিয়ে গেলো করোনারি কেয়ার ইউনিটটি।

এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অন্যতম দায়িত্বরত ডা. হাসানুজ্জামান বলেন, সিসিইউ মনিটর এবং ডিফিব্রিলেটর সংযুক্ত হওয়ায় হৃদরোগীদের চিকিৎসায় আরেক ধাপ এগিয়ে গেলো। সিসিইউ মনিটরের মাধ্যমে রোগীর হৃদস্পন্দন, রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা, শ্বাস-প্রশ্বাস, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক তথ্য পর্যবেক্ষণ করা সম্ভব হবে। আর ডিফিব্রিলেটরের মাধ্যমে জীবন-হুমকির সম্মুখীন রোগীর হৃদপিণ্ডে নির্দিষ্ট মাত্রার বৈদ্যুতিক শক দিয়ে হৃদস্পন্দনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করা যাবে। এ সুবিধা এই প্রথম যুক্ত হয়েছে করোনারি কেয়ার ইউনিটে।

এদিকে, গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী শেখর, কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. গোলাম মাহফুজ রাব্বানী, সিনিয়র কনসালটেন্ট ডা. তৌহিদুল ইসলাম, আরএমও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারাসহ অন্যান্য চিকিৎসক, সেবিকা প্রমুখ।

ইউনিট করোনারি কেয়ার যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান

August 24, 2026

চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ

August 24, 2026

মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান

August 24, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.