Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে যশোরে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreSeptember 16, 2025Updated:September 16, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
“বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় যশোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রসহ সকল জেলা শাখায় একই সময়ে এই কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, সুরধুনী সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি আমিনুর রহমান হিরু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান এবং জনউদ্যোগের সদস্য কিশোর কুমার কাজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা পরিষদ যশোর জেলা কমিটির লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কণা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘকাল ধরে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতি, গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মহিলা পরিষদ সবসময় সক্রিয় রয়েছে। তারা আরও বলেন, সমাজের সকল স্তরের মানুষকে বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং কোনো ধরনের বিভেদ বা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়া যাবে না। সম্প্রীতি ও সহনশীলতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব।

মানববন্ধন যশোর সম্প্রীতি সাম্প্রদায়িক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

July 29, 2026

মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

July 29, 2026

তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.