Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে ২২ জনকে আসামি করে নাশকতা মামলা : আটক ১১

banglarbhoreBy banglarbhoreSeptember 17, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা

অভয়নগরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় ১১ জনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ।

আটকরা হলেন, নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল গফ্ফার বিশ্বাস, চলিশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী হাসান রাজন, চলিশিয়া ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসান, পায়রা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ গাজী, মশরহাটী গ্রামের ইমরান হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগ নেতা হাফিজুর রহমান, দত্তগাতী গ্রামের কুদ্দুস মোল্যা, ওয়ার্ড যুবলীগ নেতা জোবায়ের বাবু, আল আমিন ও ছাত্রলীগ নেতা দীপংকর মল্লিক।

জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার রাজঘাট এলাকার নূরজাহার ফিলিং স্টেশনের সামনে যশোর-খুলনা মহাসড়কের উপর সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিলসহ নাশকতা সৃস্টি করে  নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এসময় সড়ক পথে প্রকিবন্ধকতা, যানবাহন চলাচলে বিঘ্ন, সরকার বিরোধী বিভিন্ন স্লোগানসহ রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করার চেষ্টা করে তারা।

এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর দুপুরে বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের আকবর সরদার বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ২২ জন নেতা-কর্মীসহ অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করে নাশকতা মামলা দায়ের  করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম। তিনি আরো বলেন, থানায় মঙ্গলবার দুপুরে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০/৬০ জনের বিরুদ্ধ একটি নাশকতা মামলা হয়েছে।

ইতিমধ্যে এজাহারনামীয় সন্দেহে ১১ জনকে বিভিন্ন এলাকা থেকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.