Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ১৭, ২০২৫

দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানের নির্যাতনে বিপাকে পল্লী চিকিৎসক

যশোরে সংবাদ সম্মেলনে অভিযোগ
banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ১৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানের নির্যাতনে বিপাকে পল্লী চিকিৎসক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দ্বিতীয় স্ত্রী ও তার আগের স্বামীর ঘরের সন্তানের অত্যাচারে মানবেতর জীবনযাপন করছেন কাজী জাহিদুল আলম নামে এক পল্লী চিকিৎসক। প্রতিনিয়ত তার বসত বাড়ির জমি লিখে নেয়ার জন্য মারধর করছে। মোটা অংকের দেনমোহর দাবি করায় দ্বিতীয় স্ত্রীকে তালাক দিতে পারছেন না তিনি। বুধবার সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী জাহিদুল আলম জানান, তার প্রথম স্ত্রী ডিভোর্স হওয়ার পর তিনি পাঁচ বছর আগে সোনালী বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। সোনালীর পূর্বের ঘরের ছেলে সজিবও তাদের সঙ্গে থাকেন। জাহিদুল আলম দাবি করেন, বিয়ের কিছু দিন পর থেকেই তার দ্বিতীয় স্ত্রী ও সৎ ছেলে তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। তার নামে বসতবাড়ি ও সম্পত্তি লিখে দিতে চাপ দিতে থাকেন। তিনি রাজি না হওয়ায় তারা তাকে এবং তার প্রথম পক্ষের সন্তানদের খুন ও জখমের হুমকি দিতে থাকেন।

সংবাদ সম্মেলনে জাহিদুল আলম আরও বলেন, তারা আমার সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। আমাকে মানসিকভাবে নির্যাতন ও অপমান-অপদস্ত করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার জন্য ভয় দেখাচ্ছে।

গত ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে সোনালী ও সজিব তার কাছে জমি-বাড়ি লিখে দিতে বলেন। তিনি রাজি না হওয়ায় তারা তাকে কিল, ঘুষি, লাথি ও থাপ্পড় মেরে জখম করে এবং বাড়ি থেকে বের করে দেয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা প্রকাশ্যে হুমকি দেয় যে, যদি তিনি সম্পত্তি লিখে না দেন, তাহলে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হবে অথবা তাকে ও তার সন্তানদের খুন করা হবে।

জাহিদুল আলম বলেন, তিনি স্ত্রীকে এক লাখ ৫০ হাজার টাকা দিয়েছিলেন, কিন্তু পরে জানতে পারেন যে স্ত্রী সেই টাকা নিজের অ্যাকাউন্টে জমা রেখেছেন। মারধরের পর তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় তিনি কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি বলেন, আমি এই সম্পর্কের ইতি টানতে চাই, কিন্তু দেনমোহর দাবি করায় আমি ডিভোর্সও দিতে পারছি না। এ বিষয়ে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

নির্যাতন পল্লী চিকিৎসক সন্তান স্ত্রী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.