Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় সহযোগিসহ আলোচিত ইয়াবা কারবারি অহিদুর আটক

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
বাঘারপাড়ায় সহযোগিসহ আলোচিত ইয়াবা কারবারি অহিদুর আটক
Share
Facebook Twitter LinkedIn

বাঘারপাড়া সংবাদদাতা
বাঘারপাড়া থানা পুলিশ গতকাল একটি মাদক বিরোধি অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে আলোচিত একজনের নাম ওহিদুল ইসলাম মনি (৪০)।

জানা গেছে, গত কয়েকমাসের নজরদারিতে গতকাল নারিকেলবাড়িয়া ফাঁড়ি পুলিশ অহিদুলকে আটক করে। তিনি নারিকেলবাড়িয়া ইউনিয়নের মালঞ্চি গ্রামের বাসিন্দা। এ সময় ঘটনাস্থল থেকে তানসেন (২৪) নামে তার এক সহযোগিকেও আটক করা হয়। তার বাড়ি ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে।

বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানিয়েছেন, তাদের কাছে ইনফরমেশন ছিলো অহিদুর বাঘারপাড়ার ধলগ্রাম, বহরামপুর, বেলেডাঙ্গা, নারিকেলবাড়িয়া সহ বেশ কয়েকটি বাজার এলাকায় ইয়াবা বিক্রির পয়েন্ট বানিয়েছে।

দীর্ঘ নজরদারির পর গতকাল ভোরে নারিকেলবাড়িয়া সেবা সংঘ বালিকা বিদ্যালয়ের পাশ থেকে অহিদুরসহ তার এক সঙ্গিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে। মামলা নং ১৫। তারিখ ১৮/০৯/২০২৫।

একটি সূত্র জানিয়েছে, বাঘারপাড়ার এক বিএনপির নেতার বাড়ির কেয়ারটেকার ও অহিদুর উপজেলাজুড়ে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্যের কারবার গড়ে তুলেছে। আটক অহিদুর বাঘারপাড়ার বিএনপির এক গ্রুপের অগ্র ভাগের বলিষ্ঠ কর্মী। যে কারণে বিষয়টি বাঘারপাড়ায় এখন ব্যাপক আলোচনায় রুপ নিয়েছে।

আটক ইয়াবা কারবারি বাঘারপাড়া
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.