Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২০, ২০২৫

শহরের কদমতলা এলাকায় ডাস্টবিন নিয়ে দুর্ভোগ চরমে

যশোর পৌরসভায় লিখিত অভিযোগ
banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২০, ২০২৫
Facebook Twitter WhatsApp
শহরের কদমতলা এলাকায় ডাস্টবিন নিয়ে দুর্ভোগ চরমে
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার বাসিন্দারা রাস্তার ওপর রাখা একটি ডাস্টবিনের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই ডাস্টবিনের ময়লা-আবর্জনার দুর্গন্ধে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। একই সাথে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

স্থানীয়রা জানান, বকুলতলার কদমতলা মোড়ের কাছে একটি নবনির্মিত দোকানের সামনে এই ডাস্টবিনটি রাখা হয়েছে। এর কারণে শুধু এলাকার ময়লা নয় পাশের টালিখোলা, কাঁঠালতলা এবং পালবাড়ি এলাকার ময়লাও এখানে ফেলা হচ্ছে।

এলাকাবাসী এই সমস্যার সমাধান চেয়ে যশোর পৌরসভায় একাধিকবার লিখিত অভিযোগ ও উকিল নোটিশ পাঠিয়েছেন। লিখিত অভিযোগে তারা উল্লেখ করেছেন, ডাস্টবিনের ময়লা-আবর্জনা থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। আশেপাশে কুকুর-বিড়াল ময়লা ছড়িয়ে পরিবেশ নষ্ট করছে। এতে ব্যবসার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকিও দিন দিন বাড়ছে।

তবে, এই সব অভিযোগ ও উকিল নোটিশের পরও টনক নড়েনি পৌরসভা কর্তৃপক্ষের। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা তুহিন রেজা জানান, এই ডাস্টবিনটি ৪ নম্বর ওয়ার্ডের জন্য হলেও বাইরের এলাকার ময়লাও এখানে ফেলা হচ্ছে। এর ফলে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা নির্দিষ্ট এলাকার জন্য নির্দিষ্ট এবং নিরাপদ দূরত্বে ডাস্টবিন বসানোর দাবি জানাই।

অন্য দুইজন বাসিন্দা আবুল কালাম ও ইজজাক হোসেন বলেন, এলাকায় দুর্গন্ধে চলাচল করা যায় না। ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সব ময়লা এখানে পড়ে। আশেপাশের স্কুলগুলোতে যাওয়া শিশুরাও অস্বস্তিতে থাকে।

শনিবার দুপুরে কদমতলা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দূর থেকে মানুষজন ডাস্টবিনে ময়লা ছুড়ে ফেলছে। গরু ডাস্টবিনে মুখ দিয়ে খাবার খুঁজছে। পথচারীরা নাকে কাপড় দিয়ে রাস্তা পার হচ্ছেন।

এলাকাবাসীর পক্ষে পৌরসভায় লিখিত অভিযোগ জানানো আশরাফুল ইসলাম জানান, আমরা লিখিত অভিযোগ এবং উকিল নোটিশ পাঠানোর পরেও পৌরসভা থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

জনস্বার্থ ও এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য দ্রুত এই ডাস্টবিনটি অপসারণ বা স্থানান্তরের জন্য পৌরসভা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানার জন্য যশোর পৌরসভার সহকারি প্রকৌশলী বিএম কামাল আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই বিষয়ে কোনো অভিযোগ করা হয়েছে কি না অফিসে না গিয়ে কিছু বলতে পারবেন না।

অভিযোগ ডাস্টবিন দুর্ভোগ পৌরসভা যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.