Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নগর সেবার চ্যালেঞ্জ সমাধান ও সক্ষমতা বৃদ্ধি করতে জোর দাবি

যশোর পৌরসভায় সম্প্রীতি প্রকল্প উদ্বোধন
banglarbhoreBy banglarbhoreSeptember 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
জলবায়ু অভিবাসীদের অন্তর্ভুক্তিমূলক নগর সেবার চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে দিনব্যাপি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে যশোর পৌরসভার সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু অভিবাসী জনগোষ্ঠীর সঠিক তথ্য হালনাগাদ করা, পানি, স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ অন্যান্য মৌলিক সামাজিক সেবায় অবহেলিত সম্প্রদায়ের সুযোগ বৃদ্ধিকরণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

২৩ শে সেপ্টেম্বর যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে সুইজারল্যান্ড সরকার ও লোকালেস ওয়াসেইর/ম্যাক্স ডিটিং এজি এর যৌথ অর্থায়নে ও সুইসকন্ট্যাক্টের বাস্তবায়নে সম্প্রীতি ও ওয়াটার কিয়স্কস-প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত জলবায়ু অভিবাসীদের জন্য স্থানীয় নেতৃত্বাধীন সহযোগিতা শীর্ষক সেমিনারের আলোচনায় এসব বিষয় তুলে ওঠে আসে।

এতে স্বাগত বক্তব্য দেন যশোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল হাসান। তিনি বলেন, যশোর পৌরসভায় প্রায় দুই লাখ নয় হাজারের মত বাসিন্দা রয়েছে, কিন্তু দেখা যায় তা মাঝে মধ্যে প্রায় পাঁচ লাখের বেশি মানুষ এখানে বসবাস করছে। এর মধ্যে একটা বড় অংশ জলবায়ু অভিবাসী। সঠিক কর্মসংস্থানের অভাবে তাদের অনেকেই মানবেতর জীবনধারণ করছে। সঠিক পদক্ষেপ নিলে ভবিষ্যতে এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে।

তাছাড়া বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতার মাধ্যমে পানি, স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ অন্যান্য মৌলিক সামাজিক সেবায় অবহেলিত সম্প্রদায়ের সুযোগ কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়েও আলোকপাত করেন তিনি।

এতে আরো বক্তৃতা করেন যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের পক্ষ থেকে ‘সম্প্রীতি’ প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন সুইসকন্ট্যাক্ট দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার হেড অব কোয়ালিটি এস্যুইরেন্স রাজিক ফজলে, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সাকিব খালেদ।

এছাড়াও বক্তৃতা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী সারোয়ার হোসেন, জলবায়ু অভিবাসীর অভিজ্ঞতা শেয়ারিং এর তালিকায় বক্তৃতা করেন আব্দুল কালাম। এতে সরকারি, বেসরকারি ও বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা অংশ নেন। সমগ্র সেমিনারে সঞ্চালনায় ছিলেন সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের ম্যানেজার সায়রা নাদনিন।

 

উদ্বোধন দাবি নগর পৌরসভা প্রকল্প যশোর সক্ষমতা সম্প্রীতি সেবা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.