Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২৩, ২০২৫

দুর্গা পূজা উপলক্ষে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখা মঙ্গলবার রাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছে। শহরের লালদীঘির পাড় হরিসভা মন্দিরে অনুষ্ঠিত এই সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেয়া হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য নাজিম উদ্দিন, জিল্লুর রহমান ভিটু এবং জেলা কমিটির অন্যান্য নেতারা।

পূজা উদযাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রশান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য্য, সদর উপজেলার সভাপতি রবিন কুমার পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বাবলু দাস এবং সাংস্কৃতিক সম্পাদক শ্যামসুন্দর বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর এ বছর দ্বিতীয়বারের মতো দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দেশে একসময় অস্থির পরিবেশ থাকলেও ধীরে ধীরে মব সন্ত্রাস ও ধর্মীয় সহিংসতা কমে এসেছে। গত বছরের তুলনায় এ বছর পূজামণ্ডপের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

তারা আরও বলেন, আমরা জাতিগত বিভেদ না করে বাঙালি হিসেবে একসঙ্গে এগিয়ে যেতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা ঐক্যবদ্ধ।

মতবিনিময় সভায় উভয় সংগঠনের নেতারা আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রগতি ও উন্নয়নে কাজ করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

দুর্গা পূজা বিপ্লবী কমিউনিস্ট লীগ মতবিনিময় যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.