Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে স্তন ক্যান্সার সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা আজ

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে যশোরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে ‘আমরা নারী’ এবং এর সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। বুধবার সকালে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি শুরু হবে। এই র‌্যালিতে যশোর সদরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেবে। র‌্যালি শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক।

সংবাদ সম্মেলনে ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন, এই উদ্যোগের মূললক্ষ্য হলো নারীদের মধ্যে স্তন ক্যান্সার বিষয়ে প্রাথমিক ধারণা, এর লক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা তৈরি করা। তিনি বলেন, একটি স্বাস্থ্যসচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য এই ধরনের কার্যক্রম অপরিহার্য।

তিনি আরও জানান, বিশ্বব্যাপি অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে সংগঠন দুটি দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করছে। এই জনসচেতনতা কার্যক্রমে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে ইয়াজ ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. তৌহিদুর রহমান শাকিল, ইয়াভ ফাউন্ডেশনের উপদেষ্টা নাসিম উদ্দীন খান, চেয়ারম্যান রহিত রয়, ইয়াভ স্কোয়ার্ড ইয়ুথ চিফ সাদিয়া সিদ্দিকি, জান্নাতুল, উৎসব, কালচারাল ক্লাবের সভাপতি পরমা শিকদার পাখি।

আলোচনা সভা যশোর র‌্যালি সচেতনতা স্তন ক্যান্সার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.