Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
ঝিকরগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময়
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিকরগাছা উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিকরগাছা প্রেসক্লাবে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। পূজামন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা চাই ঝিকরগাছায় শান্তি সম্প্রীতির ঐতিহ্য বজায় থাকুক।

সভাপতির বক্তব্যে ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সার্বজনীন উৎসব। আমরা সবাই মিলে পূজার নিরাপত্তা রক্ষা করবো।

উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান মুকুল, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, ঝিকরগাছা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র অধিকারী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস।

সভায় জানানো হয়, ঝিকরগাছা উপজেলায় পৌরসভাসহ মোট ৫৪টি পূজামন্ডপ যার মধ্যে পৌরসভায় পূজা অনুষ্ঠিত হবে।

ঝিকরগাছা দুর্গাপূজা বিএনপি মতবিনিময় শারদীয়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.