Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর বোর্ডে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৪৪১ শিক্ষার্থী
  • যশোরে আধুনিক কৃষিপ্রযুক্তি ও হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ
  • ধারাবাহিকতা রক্ষার আহবান আগামী কমিটির কাছে অর্ধযুগে ঈর্ষণীয় উন্নয়ন যশোর ইনস্টিটিউটে
  • রামপালে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • শ্যামনগরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন স্ত্রীর
  • পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা ও র‌্যাম্প শোতে উৎসবমুখর স্কুল প্রাঙ্গণ
  • যশোরে যৌতুক দাবিতে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ
  • যশোর কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে একযুগ পরে মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৬, ২০২৫Updated:সেপ্টেম্বর ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
অভয়নগরে একযুগ পরে মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংক লরি, কভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ একযুগ পরে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা তাদের ভোট প্রদান করেন।

কার্যনির্বাহী কমিটির ২৬ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬২ জন প্রার্থী। এর মধ্যে ছয়টি পদে ৬ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চশমা মার্কায় সাবেক মেয়র ও শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন এবং ঈগল মার্কায় সাবেক সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলু, সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন প্রার্থী। আনারস মার্কায় আবুল কালাম আজাদ, তরবারি মার্কায় জিয়াউর রহমান এবং প্রজাপতি মার্কায় রাজু আহমেদ। কার্যকরী সভাপতি পদে আমিন মোল্লা কলস মার্কায় এবং টায়ার মার্কায় হাবিবুর রহমান। সহ-সভাপতি পদে ৭ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৮ জন, আইন বিষয়ক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন ও লাইন সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়া কার্যনির্বাহী ১০ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন প্রার্থী।

নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অভয়নগর থানা বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সহযোগী পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক কামাল খান।

অভয়নগর ত্রি-বার্ষিক নির্বাচন মটর শ্রমিক ইউনিয়ন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর বোর্ডে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৪৪১ শিক্ষার্থী

এপ্রিল ২১, ২০২৬

যশোরে আধুনিক কৃষিপ্রযুক্তি ও হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ

এপ্রিল ২১, ২০২৬

ধারাবাহিকতা রক্ষার আহবান আগামী কমিটির কাছে অর্ধযুগে ঈর্ষণীয় উন্নয়ন যশোর ইনস্টিটিউটে

এপ্রিল ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.