Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
  • অভয়নগরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি,আতঙ্ক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২৮, ২০২৫

যশোর পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন হিসাব সহকারী মহাসিন আলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির আউটসোর্সিং কর্মীরা।

রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অর্ধশতাধিক আউটসোর্সিং কর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে জানানো হয়েছে, যশোর পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘদিন ধরে আউটসোর্সিং হিসেবে কর্মী রেখে কাজ পরিচালনা করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদে ৩১ জন জনবল নিয়োগ দেয়া হয়।

কিন্তু সেখানে বিগত কয়েক বছর ধরে কাজ করে আসা কর্মচারীদের মধ্য থেকে ৭ জনকে কোনো কারণ ছাড়াই বাদ দেয়া হয়েছে। মূলত ঊর্ধ্বতন হিসাব সহকারী মহাসিন আলী ঘুষ না পেয়ে ওই ৭ জনকে বাদ দিয়ে নতুন ৭ জনকে নিয়োগ দিয়েছেন। এজন্য তাদের প্রত্যেকের কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছেন তিনি। এমনকি অপ্রাপ্তবয়স্ক একজনকে নিয়োগ দেয়া হয়েছে।

মানববন্ধন থেকে মহাসিন আলীর অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্ত করে ওই নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়েছে।

অভিযোগ দুর্নীতি পানি উন্নয়ন বোর্ডে মানববন্ধন যশোর সহকারী হিসাব
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.