Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভৈরব পাড়ে মানববন্ধন

‘নদী মরে গেলে কৃষি ও জনজীবন বিপন্ন হবে’
banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
এক সময়ের প্রমত্তা কপোতাক্ষ ও ভৈরবসহ যশোরের বিভিন্ন নদ-নদী রক্ষায় মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের ভৈরব নদের পাড়েই ‘নদী ও জলাধারের প্রাকৃতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করুন’এই প্রতিপদ্যকে সামনে রেখে এ মানববন্ধন করা হয়। বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে  মানববন্ধন ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা নদীর অবৈধ দখল, দূষণ ও নাব্যতাসংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, নদী যশোরের জীবনরেখা। এক সময়ের প্রমত্তা কপোতাক্ষ, ভৈরব, চিত্রা ও মুক্তেশ্বরী নদীর বর্তমান দুর্দশায় সেই জীবনরেখা বিলীন হতে চলেছে।এই নদীগুলো মরে গেলে যশোরের কৃষি, অর্থনীতি ও জনজীবন বিপন্ন হবে।

শেখ রাকিবুল ইসলাম নয়নের  সঞ্চালনায় সভাপতিত্ব করেন শিক্ষক নেতা (বাপা) এর সিনিয়র সদস্য অধ্যক্ষ পাভেল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আব্দুল মতলেব সরদার। ঘোষণাপত্র পাঠ করেন আয়োজক কমিটির আহ্বায়ক ডাক্তার আহসান হাবীব।

বক্তারা আরো বলেন, ‘কেবল সরকারি উদ্যোগ নয়, নদীর প্রাণ ফেরাতে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। আমরা নদীকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা বন্ধ না করলে এই ঐতিহ্য রক্ষা করা সম্ভব নয়।’

বক্তারা নদীতীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি নদীর ড্রেজিং ও খনন কাজকে টেকসই করার ওপর জোর দেন। তারা নদীকে বাঁচাতে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং নদী দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা আবশ্যক বলে উল্লেখ করেন।

কৃষি জনজীবন বিপন্ন নদী ভৈরব মানববন্ধন যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.