Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর বিরামপুরে সন্ত্রাসী কালাম কসাইয়ের রামরাজত্ব

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোর বিরামপুরে সন্ত্রাসী কালাম কসাইয়ের রামরাজত্ব
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদরের বিরামপুর এলাকায় কুখ্যাত সন্ত্রাসী কালাম কসাই ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এক যুবককে অপহরণ, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরামপুর জলপাইতলা এলাকায় সন্ত্রাসী কালাম কসাই, তার ছেলে হালিম, প্লাবন, মোহন, রাহুল, তাছিন, কাইয়ুম, ইজিবাইকচালক আব্দুল্লাহসহ ১০-১২ জন সন্ত্রাসী সিয়াম নামে এক যুবককে তার বাড়ির সামনে থেকে ধরে নিয়ে যায়। পরে তাকে বেধড়ক মারপিট করে ২২শ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়।

খবর পেয়ে উপশহর ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে কালাম কসাইয়ের বাড়ি থেকে সিয়ামকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা স্বপ্না বেগম যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তের দায়িত্বে আছেন তালবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ এসআই তামিম। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, “অভিযোগ হাতে পেলেই কার্যকর ব্যবস্থা নেয়া হবে।”

অভিযোগে বলা হয়েছে, কালাম কসাই এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রের একাধিক মামলা রয়েছে।বর্তমানে তার নেতৃত্বে সংঘবদ্ধ একটি সন্ত্রাসীচক্র এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক ও অস্ত্রের সিন্ডিকেট চালাচ্ছে।

এদিকে অভিযোগ দায়ের করায় স্বপ্না বেগম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কালাম কসাইয়ের সহযোগীরা পরিবারটিকে খুন-জখমের হুমকি দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অসহায় স্বপ্না বেগমের পরিবার যশোরের পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

কালাম কসাই বিরামপুর যশোর রামরাজত্ব সন্ত্রাসী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.