Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreOctober 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে যশোরে মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে যশোর এমএসটিপি মাধ্যমিক বিদ্যালয় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বাছাই পর্ব চলে বিকেল ৪টা পর্যন্ত। যশোর ও নড়াইলের বিভিন্ন স্কুল-কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৮ শতাধিক শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্লে থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত জুনিয়র স্কুল গ্রুপ, ৫ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মিডল স্কুল গ্রুপ এবং  ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিনিয়র গ্রুপ হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি গ্রুপে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি এবং উপস্থিত বক্তৃতা বা গল্প বলার মতো ছয়টি বিষয়ে প্রতিযোগিরা তাদের প্রতিভা তুলে ধরে। তৃণমূলে এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও সাংস্কৃতিক সংগঠকরা।

এদিকে আয়োজকরা জানান, যশোর আঞ্চলিক পর্বে তিন গ্রুপ থেকে ৪৫জনকে বাছাই করা হবে। এর মধ্যে ৯জন করে নৃত্য শিল্পী, সংগীতশিল্পী ও অভিনয় শিল্পী, ৬জন করে চিত্রকর ও আবৃত্তি শিল্পী, ৪জন উপস্থিত বক্তা ও ২জন গল্পকার হিসেবে বিভাগীয় পর্বের জন্য মনোনীত হবে। সেখান থেকে জাতীয় পর্যায়ের প্রতিযোগী নির্বাচন করা হবে। জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের জন্য থাকবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের জন্য ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। এছাড়াও, বিজয়ীদের শিক্ষাপ্রতিষ্ঠানকে দেওয়া হবে কম্পিউটার।

অলরাউন্ডার আঞ্চলিক এমএসটিপি মার্কস যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.