Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • ছাত্রদল নেতাকে লাঞ্ছিত : যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল
  • এবার গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল
  • শার্শায় ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বধির শ্রবণ প্রতিবন্ধীদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবি
banglarbhoreBy banglarbhoreOctober 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নিজস্ব কার্যালয়ের জন্য সরকারি জমি বরাদ্দ, আত্মকর্মসংস্থান ও আবাসন নির্মাণসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলার বধির শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠী। রোববার সকালে যশোর মুক ও বধির সংঘের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বধির শ্রবণ প্রতিবন্ধীরা তাদের আর্থ-সামাজিক পুনর্বাসন ও ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিতের জন্য জেলা প্রশাসক আজাহারুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা উল্লেখ করেন, জেলায় অসংখ্য বধির শ্রবণ প্রতিবন্ধী থাকলেও তাদের জন্য উল্লেখযোগ্য কোনো সহায়তা বা অনুদান বিষয়ে পদক্ষেপ নিতে দেখা যায় না।

স্মারকলিপিতে পেশ করা ৭ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, সংগঠনের নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখণ্ড সরকারি জমি বরাদ্দ করা। ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য আত্মকর্মসংস্থান, পুনর্বাসনে আর্থিক সহায়তা ও আবাসন নির্মাণ প্রদান।

সকল বধিরদের জন্য সামাজিক পূর্ণ নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতা এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান। ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় হতে খাদ্য সামগ্রি বিতরণ, ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ প্রদান।

সকল বধিরদের জন্য যাতায়াতের সুবিধার্থে লোকাল গণপরিবহনে হাফ ভাড়া ব্যবস্থা গ্রহণ। সকল বধিরদের জন্য ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিলি ব্যাংক হতে সুদযুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান। জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপির প্রতি সমর্থন এবং উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান।

স্মারকলিপি প্রদানের সময় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহফুজ রহমান, সুমন হোসেন, শফিকুল ইসলাম, সীমা শিকদার, রজমান আলী প্রমুখ। দাবিগুলো সুবিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা জেলা প্রশাসকের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।

আত্মকর্মসংস্থান দাবি মৌলিক অধিকার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!

    August 17, 2026

    মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

    August 17, 2026

    বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.