Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১৯, ২০২৫

যশোরে প্রতারণার অভিযোগে মহিলার বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে প্রতারণার অভিযোগে মহিলার বিরুদ্ধে মামলা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এক মহিলার বিরুদ্ধে একাধিক বিয়ে ও একাধিক ব্যক্তির সাথে প্রতারণার অভিযোগে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলা হয়েছে। যার সি আর মামলা নং— ২৯০০/২৫। আদালত কোতয়ালী থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত সুমি খাতুন সদর উপজেলার ছোট শেখহাটি গ্রামের কালু মোল্যার মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, বছর দুয়েক আগে হাফিজ মোল্যার সাথে সুমি খাতুনের বিয়ে বিচ্ছেদের পর সুমি জনৈক কালাম নামে অপর এক ব্যক্তিকে বিয়ে করেন। বর্তমানে কালামের সাথে সংসার করলেও প্রাক্তন স্বামীর সাথে যোগাযোগ রাখাসহ তার বিপদের কথা বলে হাফিজের কাছ থেকে ষাট হাজার টাকা ধার নেন। পরে টাকা শোধ না করে টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে টাকা আদায়ে হাফিজ মোল্যা লিগাল নোটিশ দিলেও সুমি তা গ্রহণ করেননি। সর্বশেষ হাফিজ মোল্যা সুবিচারের আশায় সুমি খাতুনের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা দায়ের করেন।

শুধু তাই নয়, প্রতারক সুমি খাতুন পুনরায় হাফিজকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নগদ ৪৭ হাজার টাকা ও ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণের গহনা চুরি করে নিয়ে যায়। এ বিষয়েও হাফিজ মোল্যা কোতয়ালী থানায় অভিযোগ করেও কোনো ফল পাননি। এ ব্যাপারে কোতয়ালী থানার তদান্তকারী অফিসার এসআই ইলিয়াস হোসেন জানান, তদন্ত চলছে, তদন্ত শেষ হলে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে সুমি খাতুন এক প্রবাসীসহ চারজনকে বিয়ের ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে তালাক দিয়েছেন।

অভিযোগ প্রতারণা মহিলা মামলা যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.